দোলে আসল ঠান্ডাইয়ের স্বাদ পেতে চান ? রইল এই ৩ ঠিকানা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দোল বা হোলি মানেই রঙের উচ্ছ্বাস। তবে শুধু আবির-রং  নয়, উৎসবের আর এক বড় আকর্ষণ ভাঙের শরবত। হুইস্কি বা ভোদকার বদলে দোলের দিন অনেকেই বেছে নেন  ভাঙ ঠান্ডাই বা ভাঙ লস্যি। আগে অবাঙালি সম্প্রদায়ের মধ্যেই এর চল বেশি থাকলেও এখন কলকাতার বাঙালিরাও দোল মানেই ভাঙের স্বাদ নিতে ভোলেন না। শহরের কোথায় মিলবে সেরা ভাঙের শরবত? রইল হদিস-

১. শিব শক্তি শরবত শপ (বিকে পাল এভিনিউ)

•প্রায় ৬০ বছরের পুরনো ঐতিহ্যবাহী দোকান।

•দোলের সময় ভাঙ ঠান্ডাইয়ের জন্য লম্বা লাইন পড়ে।
•বাদাম ঠান্ডাই, কেশর ঠান্ডাই, পেস্তা-বাদাম ঠান্ডাই বিশেষ জনপ্রিয়।

•বিভিন্ন মাপের ভাঙের লাড্ডু পাওয়া যায়, যা মিশিয়েই তৈরি হয় ঠান্ডাই।

•ঘন মালাই ও কুচোনো বাদামের স্বাদ শরবতকে করে তোলে অনন্য।

২. শিব আশ্রম (বিধান সরণি)

•প্রায় ৩৫ বছরের পুরনো দোকান।
•সারা বছর লস্যির জন্য জনপ্রিয়, তবে দোলের সময় ভাঙ লস্যির চাহিদা তুঙ্গে।

•ম্যাঙ্গো, রোজসহ বিভিন্ন স্বাদের লস্যিতে ভাঙ মিশিয়ে নেওয়া যায়।

•কেশর-বাদাম ঠান্ডাইয়ের স্বাদ দীর্ঘদিন মনে রাখার মতো।

৩. ল্যাংড়া ভাঙ শপ (বড়বাজার)

•বড়বাজারের জৈন মন্দিরের উল্টো দিকে অবস্থিত।
•সহজ-সরল স্বাদেই রয়েছে আলাদা আকর্ষণ।

৪. নিমতলা এলাকা (ভূতনাথ মন্দির সংলগ্ন)

•দোলের সময় একাধিক অস্থায়ী ও স্থায়ী দোকানে ভাঙের শরবত মেলে।

•স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয়।

সন্তান জন্মের পরেই কিডনি বিকল, কী ঘটেছিল ৬ প্রসূতির সঙ্গে?

মাত্র ১৫ মিনিটেই সুস্বাদু ব্রেকফাস্ট! পাউরুটি দিয়ে সহজেই বানিয়ে নিন লোভনীয় ৭টি পদ

জল্পনার অবসান, পপ গায়িকা কেটি পেরির সঙ্গে সম্পর্কে সিলমোহর জাস্টিন ট্রুডো-র

বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল বাংলার চিংড়ি মালাইকারি, ঘরেই বানান ঐতিহ্যবাহী পদ

বিশ্বকাপ খেলেতে গিয়ে হলেন কন্যা সন্তানের বাবা, মন খারাপ কোরিয়ার তারকা গোলরক্ষকের

আবাসনে ঢুকে হুমকি-মারধর, চাঞ্চল্যকর অভিযোগ মহিলা পুলিশ অফিসারের বিরুদ্ধে

বক্সঅফিসে ‘অবসেশন’-এর ঝড়ে কুপোকাত বরণের ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’

গরমে অতিথি আপ্যায়নের পারফেক্ট ডেজার্ট, বাড়িতে বানান ভিন্ন স্বাদের তালশাঁসের পায়েস

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম-গোবর ছুড়ল জনতা, আদালতের বাইরেও উত্তেজনা

অলিভ অয়েল নাকি সর্ষের তেল? কোন তেল স্বাস্থ্যের জন্য উপকারী?

‘ফলতার পুষ্পা’ জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়াল না কোনও আইনজীবী