বাহরাইনে ইজরায়েলি দূতাবাসে ইরানের ড্রোন ও মিসাইল হামলা

বৃহস্পতিবার (৫ মার্চ) গভীর রাতে মানামার 'ফাইন্যান্সিয়াল হারবার টাওয়ার্স' নামের একটি বাণিজ্যিক ভবনে এই হামলা চালায় ইরান।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন ছয়েক ধরে চলছে ইরান-ইজরায়েল-আমেরিকা। ইরানের উপর যৌথভাবে হামলা চালাচ্ছে ইজরায়েল এবং আমেরিকা। পাল্টা ইরানও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইজরায়েল-আমেরিকার উপর। যার ফলে প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর। ইতিমধ্যেই মার্কিন-ইজরায়েলের একাধিক দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এবার বাহরাইনের রাজধানী মানামায় ইজরায়েলি দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলা চালাল ইরান। গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) গভীর রাতে মানামার ‘ফাইন্যান্সিয়াল হারবার টাওয়ার্স’ নামের একটি বাণিজ্যিক ভবনে এই হামলা চালায় ইরান। বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের আধা সরকারী বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি।

তাদের প্রতিবেদনে জানানো হয়েছে, ইজরায়েলি দূতাবাসের অবস্থানের কারণে ‘ফাইন্যান্সিয়াল হারবার টাওয়ার্স’ বাণিজ্যিক ভবনটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। সম্পূর্ণ ইজরায়েলের স্বার্থের উপর আঘাত করার জন্যেই এই ভবনে হামলা চালানো হয়েছে। তবে জানা গিয়েছে, ওই কমপ্লেক্সের কাছাকাছি পৌঁছনোর আগেই ইরানি ড্রোনটিকে শনাক্ত করে ভূপাতিত করা হয়। যার ফলে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। এখনও পর্যন্ত এই হামলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এদিকে, শুক্রবার (৬ মার্চ) ভোরে ইজরায়েলি সামরিক বাহিনী এবং গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের হামলা চালানোর দায়ভার স্বীকার করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননের অভ্যন্তরে প্রবেশ করে ইজরায়েলি সেনাদের পাশাপাশি ইজরায়েলের সমুদ্রবন্দরেও এই হামলা চালানো হয়েছে। আজ হিজবুল্লাহ টেলিগ্রামে একটি বিবৃতিতে জানিয়েছে, লেবানন সীমান্তের মারউন আল-রাস এবং কাফার কিলা এলাকায় অবস্থানরত ইজরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। এছাড়া গোলান মালভূমির ‘ইয়োভ’ সামরিক ক্যাম্প এবং হাইফা বন্দরের একটি নৌঘাঁটিতেও হামলা চালানো হয়েছে। তবে এই হামলায় হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি।

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানি, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে