ঢাকা যেন কলম্বো, পেট্রোল ডিজেল কিনতে লম্বা লাইন পাম্পে , চলছে হাতাহাতি-মারামারি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ইরান ও ইজরায়েলের সংঘাতের প্রভাব ক্রমেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। পরিস্থিতির জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও দেখা দিয়েছে অস্থিরতা। বিশ্বে অপরিশোধিত তেল পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে তেল সরবরাহ ব্যবস্থা। এর ফলে প্রায় ৩০০টি তেলবাহী ট্যাঙ্কার আটকে পড়েছে বলে জানা যাচ্ছে। এই পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে বিভিন্ন দেশেও। বেশ কয়েকটি এলাকায় পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। কোথাও তেলের জন্য দীর্ঘ লাইন, আবার কোথাও তেল পাওয়া নিয়ে ক্রেতাদের মধ্যে উত্তেজনা ও বাগবিতণ্ডার ঘটনাও সামনে আসছে। এরই মধ্যে রাজশাহী বিভাগে হঠাৎ করেই তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে মোটরসাইকেল চালকদের ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেক চালকের অভিযোগ, প্রয়োজন অনুযায়ী পেট্রোল বা অকটেন পাওয়া যাচ্ছে না, ফলে দৈনন্দিন যাতায়াতও কঠিন হয়ে উঠেছে।

শুক্রবার সকাল থেকেই রাজশাহী নগরের বিভিন্ন পেট্রোল পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে। তেলের আশায় অনেক চালককে এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরতে হচ্ছে। কোথাও কোথাও তেল ফুরিয়ে যাওয়ায় কয়েকটি ফিলিং স্টেশন সাময়িকভাবে বন্ধও হয়ে গেছে। আবার যেসব পাম্পে তেল আছে, সেখানেও নির্দিষ্ট সীমার মধ্যে বিক্রি করা হচ্ছে। পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, রাজশাহী বিভাগের আটটি জেলায় মোট ২৭৯টি ফিলিং স্টেশন রয়েছে। তবে গত তিন দিন ধরে এসব স্টেশনে পেট্রোল ও অকটেনের সরবরাহ কমে যাওয়ায় হঠাৎ করেই সংকট তীব্র হয়ে উঠেছে।

আরও পড়ুন: ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রথম ১০০ ঘন্টায় আমেরিকার খরচ হয়েছে ৩.৭ বিলিয়ন ডলার

বৃহস্পতিবার সকাল থেকেই তেলের সংকট স্পষ্ট হয়ে ওঠে। সেদিন বেশিরভাগ পাম্পে বাইকারদের চাহিদা অনুযায়ী তেল দেওয়া বন্ধ করে দেওয়া হয়। কোথাও সর্বোচ্চ ২০০ টাকার, আবার কোথাও ৫০০ টাকার বেশি তেল দেওয়া হয়নি। পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাবের কারণে জ্বালানি তেলের সরবরাহে সমস্যা তৈরি হয়েছে। গত কয়েক দিন ধরে ফিলিং স্টেশনগুলো চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে না। ফলে পাম্পগুলোও গ্রাহকদের প্রয়োজন মতো তেল দিতে পারছে না। তিনি আরও জানান, তেল না থাকায় ইতোমধ্যে কয়েকটি ফিলিং স্টেশন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। আর যেসব স্টেশনে তেল আছে, সেখানেও সীমিত পরিমাণে বিক্রি করা হচ্ছে।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট