Loading live market data...
Loading active stocks...
Connecting...

সূতিতে ভোটার তালিকা থেকে বাদ একই পরিবারের ৯ সদস্যের নাম, আতঙ্কের পরিবেশ এলাকাজুড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই নাম বাদ যাওয়া নিয়ে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। এবার ভোটার তালিকা থেকে একই পরিবারের ৯ সদস্যের নাম বাদ যাওয়ার অভিযোগ উঠেছে। এই তথ্য দেখার পরেই স্বাভাবিক ভাবেই ওই পরিবারের মানুষদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। 

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সূতি বিধানসভার সাদিকপুরের বাসিন্দা দাস পরিবারের সঙ্গে। তাঁদের পরিবার ওই এলাকায় বেশ পরিচিত। ভোটার তালিকায় একসঙ্গে ৯ জন সদস্যের নাম না থাকায় বেশ চাপেই পড়ে গিয়েছেন পরিবারের কর্তারা। তাঁরা বলছেন কীভাবে এই ঘটনা ঘটল তা বুঝেই উঠতে পারছেন না। এমনকি তাঁরা এটাও জানিয়েছেন যে, তাঁদের রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড সহ সমস্ত নথিপত্র রয়েছে। শুধু তাই নয় তাঁরা বংশপরম্পরায় সাদিকপুরের বাসিন্দা। আগেও নির্বাচনে বুথে গিয়ে ভোট দিয়েছেন। কিন্তু এবারে ভোটার তালিকা থেকে পরিবারের ছোটো বড়ো মিলিয়ে মোট ৯ জন সদস্যের নাম কীভাবে বাদ গেল তা মাথাতেই আসছে না। 

আরও পড়ুন: যুদ্ধের আবহে মধ্যবিত্তের হেঁশেলে আগুন, সিলিন্ডার প্রতি দিতে হবে কত টাকা?

পরিবারের প্রবীণ সদস্যরা জানিয়েছেন শুধু ভোট দেওয়া নয় তারা সরকারি প্রকল্পের সুবিধাও পেয়েছেন এতদিন ধরে। দাস পরিবারের সদস্যরা জানিয়েছেন তাঁরা ওই এলাকার আদি বাসিন্দা এবং এই দেশের মানুষ। বাড়ির মহিলাদের মধ্যেও ছড়িয়েছে আতঙ্ক। দাস বাড়ির গৃহবধূ জয়ন্তী দাস বলেছেন ভোটার তালিকা থেকে তাঁর স্বামী, তিন দেওর, ননদ ও পরিবারের তিন মেয়ের নাম বাদ দেওয়া হয়েছে।  বিষয়টি নিয়ে দাস পরিবারের সদস্যরা প্রশাসনকে জানিয়েছেন। স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। তাছাড়াও ব্লক প্রশাসন সূত্রে খবর  বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে পরিবারের আতঙ্কিত সদস্যরা দ্রুত এই সমস্যা সমাধান চাইছেন। 

শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ায় পর ৬০০০ লাড্ডু বিলি হল ঝাড়গ্রামে, উৎসবের মেজাজ জঙ্গলমহলে

বলিউডে নারী-পুরুষ পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন কৃতি শ্যানন

হুগলি থেকে বাইকে চেপে শুভেন্দুর শপথে হাজির ‘বাইক বাবা’

নদিয়ায় সন্দেহজনক বস্তু উদ্ধার, বোমা ভেবে আতঙ্কিত স্থানীয়রা

জঙ্গলমহলের মাটি থেকে শুভেন্দুর মন্ত্রিসভায় ক্ষুদিরাম, আদিবাসী সংস্কৃতি বজায় রাখলেন

‘‌পার্টি চায় আমি–শুভেন্দু একসঙ্গে কাজ করি’‌, শপথের দিন দাবি দিলীপের

প্রতিমাসে ১০,০০০ টাকা পেনশন,কীভাবে পাবেন এই দুর্দান্ত স্কিমের সুযোগ?

‘কম্পাস’-এর শুটিং চলাকালীন গর্ভপাত অভিনেত্রী অন্বেষার, অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন?

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরি! আর কোন কোন তারকা মাতাবেন মঞ্চ?

ডোপ পরীক্ষায় নিজেদের অবস্থান জানাতে ব্যর্থ ভারতের তারকা দুই মহিলা ক্রিকেটার, জারি নোটিশ

‘মা আমাকে বাঁচাও…’,শেষ ফোনে নির্যাতনের অভিযোগ করে মৃত্যু তরুণীর