এই প্রথমবার সৌদিতে তেলের খনি লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে ইজরায়েল ও আমেরিকার যুদ্ধ পার করেছে এক সপ্তাহের বেশি সময়। যত সময় যাচ্ছে যুদ্ধ থামার বদলে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এবার এই প্রথমবার সৌদি আরবের একটি তেলের খনি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে সৌদি প্রতিরক্ষা বাহিনীর এয়ার ডিফেন্স সিস্টেম লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ইরানের ছোঁড়া ড্রোন ধ্বংস করে দিয়েছে।

 একইসঙ্গে সৌদিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি প্রিন্স সুলতান এয়ারবেইস লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছুড়েছে ইরান। তবে এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সেটিও ধ্বংস করা হয়েছে।  সৌদির প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে ইরানের হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  শুক্রবার (৬ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে এই তথ্য  তথ্য জানানো হয়। সেখানে বলা হয়েছেন  শায়েবাহ খনি লক্ষ্য করে ড্রোন হামলা করা হয়েছিল তবে সেই হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। ৬টি ড্রোন ধ্বংস করা হয়েছে।  তাছাড়া প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে  ছোঁড়া একটি ব্যালিস্টিক মিসাইলও ধ্বংস করা হয়েছে। 

আরও পড়ুন: আমেরিকার ভয়াবহ হামলার ভয়ে পালিয়েছেন ইরানি কমান্ডাররা, অসহায় সেনা কর্মীরা

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত আলোচনা চলে। তিন দফার আলোচনার পরেও মেলেনি সমাধান সূত্র। ২৭ ফেব্রুয়ারি সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় আলোচনা। ট্রাম্পের দেওয়া শর্ত না মানার কথা জানায় ইরান। ঠিক তার পরেই ইরানে হামলা নিয়ে হুঁশিয়ারি দেন ট্রাম্প। বাড়তে থাকে উত্তাপ। সেই আবহেই ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে আমেরিকার সামরিক বাহিনী। তখন মার্কিন সেনার সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইজরায়েলও।  হত্যা করা হয় ইরানের সর্বোচ্চ নেতা খামেইনিকে। তারপর থেকে পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান। 

মর্মান্তিক! সরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে মৃত্যু দুই সদ্যোজাত শিশুর

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ প্রথম কোচবিহার যাবেন শুভেন্দু অধিকারী

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ পরিণতি, পুলিশ পরিচয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ

বিশ্বজুড়ে ইরানের সব এয়ারলাইনসের বিমান বন্ধ করার হুমকি ট্রাম্পের

নিভৃতে কাটানোর নতুন গন্তব্য, পুজোর ছুটিতে ঘুরে আসুন ‘খোয়াবগাঁ’

পোস্ট অফিসের সুপারহিট স্কিম! মাত্র ১১৫ মাসেই টাকা হবে দ্বিগুণ

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার