‘দেশ ছেড়ে দুবাইতে, মৃত্যু পর্যন্ত ইসলামে থাকতে চাই’, ধর্মান্তর নিয়ে প্রথম মুখ খুললেন রাখি সাওয়ান্ত

এরপর রাখি তাঁর ধর্ম পরিবর্তন সম্পর্কে বলেন, 'যখন আমি ইসলাম গ্রহণ করে ছিলাম, তখন আমার মা হতবাক হয়ে গিয়েছিল। আমি দিনে ছয়বার নামাজ পড়ি। রমজান মাসেও রোজা রাখি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাখি সাওয়ান্ত, নামটা শুনলেই একটাই কথা মাথায় আসে ‘ড্রামা কুইন’, বিতর্ক যেন তাঁকে সবসময় মুড়ে থাকে। এক একটা কাণ্ড ঘটিয়ে প্রতিনিয়ত সংবাদে থাকতে চান রাখি নিজেই। কখনও ধর্ম পাল্টে মুসলিম হয়ে দ্বিতীয় বিয়ে করছেন, কখনও দ্বিতীয় স্বামীকে নিয়েই ক্ষোভ উগড়ে দিচ্ছেন, জানাচ্ছেন তাঁর স্বামী তাঁর গহনা চুরি করেছেন, তাঁকে মারধর করেন। যদিও এখন তাঁকে ডিভোর্স দিয়েছেন রাখি। আবার কখনও অন্তর্বাস ছাড়াই পোশাক পরে বেরিয়ে যাচ্ছেন রাস্তায়। আবার কখনও দেশ ত্যাগ করে দুবাই গিয়ে বসবাস করছেন। আবার কখনও পাকিস্তানি অভিনেতাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। সুতরাং বলা চলে, তাঁর জীবন বিতর্কে মোড়া। প্রতিনিয়ত কোনও না কোনও কারণে বিতর্কের শিরোনামে উঠছেন অভিনেত্রী। যদিও তিনি বলিউডের একজন সাহসী এবং স্পষ্টভাষী অভিনেত্রী। তিনি সর্বদা খোলামেলা মতামত প্রকাশ করে থাকেন।

সম্প্রতি রাখি সাওয়ান্ত প্রাক্তন অভিনেত্রী সানা খানের রমজানের অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়েছিলেন। সেখানে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথাও বলেছেন। ব্যক্তিগত জীবনে তিনি যে পরিমাণে উত্থান-পতনের সম্মুখীন হয়েছেন, তা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। কারণ তিনি দুটি বিয়ে করেছিলেন, আর দুটিই ব্যর্থ হয়েছে। অভিনেত্রী কষ্ট প্রকাশ করে বলেছেন, ‘জীবনে আমি সংগ্রাম ছাড়া আর কিছুই পাইনি। কেউ দেখুক বা না দেখুক, ঈশ্বর আমাকে দেখছেন। মানুষ এখন বলে আমি সফল হয়েছি। মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছি, কিন্তু অনেক কঠোর পরিশ্রমের পর, আমি আজ নিজের জন্য একটি নাম তৈরি করেছি। মানুষের ভালবাসা পেয়েছি। কিন্তু ব্যক্তিগত জীবনে আমি ব্যর্থ। যদিও আমি বিশ্বাস করি যা ঘটে, তা ভালর জন্যই হয়। যখন আমি ওমরাহ পালন করেছিলাম, তখনও আমি প্রার্থনা করেছিলাম যে আমি যেন তাঁকে ক্ষমা করতে পারি।’

এরপর অভিনেত্রী কান্নায় ভেঙে পড়ে বিবাহ আদিল দুরারনির সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে বলেন, ‘আমি এখন সেই লোকটিকে ক্ষমা করেছি যে আমার মানসিক শান্তি, অর্থ সবকিছু লুটেছে। প্রথমে আমি ভাবছিলাম আমার কী হল! সে আমাকে বিয়ে করে ছেড়ে চলে গেল। আমার টাকা চুরি করল। আমি আবারও ঠকে গেলাম। যখন আমি বিয়ের সময় ইসলাম গ্রহণ করেছিলাম, তখনও আমি ঈশ্বরের উপর বিশ্বাস ছাড়িনি, সবচেয়ে কঠিন সময়েও নয়। আমি কেঁদেছিলাম, মাথা ঠুকেছিলাম। কিন্তু ঈশ্বরের উপর বিশ্বাস ছাড়িনি। ঈশ্বর আমার সঙ্গে সবসময় ছিলেন, আছেন। আজ, আমি দুবাইতে একটি বিলাসবহুল জীবনযাপন করছি।’

এরপর রাখি তাঁর ধর্ম পরিবর্তন সম্পর্কে বলেন, ‘যখন আমি ইসলাম গ্রহণ করে ছিলাম, তখন আমার মা হতবাক হয়ে গিয়েছিল। আমি দিনে ছয়বার নামাজ পড়ি। রমজান মাসেও রোজা রাখি। আমার বাবা-মা আমাকে জন্ম দিয়েছেন, ঠিকই। কিন্তু আমি কোন ধর্ম অনুসরণ করব তা বেছে নেওয়ার অধিকার আমার আছে। আমি আমার মৃত্যু পর্যন্ত ইসলামে থাকতে চাই। আমি কামনা করি, পরের জন্মে আমি যেন একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি।’ উল্লেখ্য, রাখির এখন দুবাইতে চারটি বাড়ি, আল্লাহর জন্যেই তিনি বিলাসবহুল জীবনযাপন করতে পারছেন হলে মনে করছেন। রাখির প্রথম বিয়ে হয়েছিল ব্যবসায়ী রীতেশ সিংহের সঙ্গে, কিন্তু তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। এরপর তিনি আদিল খান দুররানি নামে এক মুসলিম পুরুষকে বিয়ে করেন, তাঁকে বিয়ের সময় এই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তবে, এই বিয়েও ব্যর্থ হয়।

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক

৩ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১

৫-১ গোলে তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু সুইডেনের

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

ফ্লিপকার্টে Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন