একাধিক দাবি নিয়ে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযান

Share:

নিজস্ব প্রতিনিধি : একাধিক দাবি নিয়ে তারা অবস্থান করেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের (Upper Primary Job Seeker) বিকাশ ভবন অভিযান। বৃহস্পতিবার সকালে করুণাময়ী থেকে মিছিল শুরু হয়। মাঝপথে জনসংযোগ ভবনের সামনে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরি প্রার্থীদের। পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ বিকাশ ভবন অভিযান শুরু করেন। করুণাময়ী থেকে মিছিল শুরু করেন। বিকাশ ভবন পৌঁছনোর আগেই তাঁদের আটকে দেওয়া হয়। তাঁদের দাবি, অবিলম্বে তাঁদের কাউন্সলিং করতে হবে চাকরি দিতে হবে। ময়ূখ ভবনের সামনে ব্যারিকেড করা ছিল। আচমকাই মিছিল ঘুরে বিকাশ ভবনে ঢোকার চেষ্টা করে। বিকাশ ভবনের গেটের কাছেই আটকে দেয় পুলিশ। প্রায় ১২৪১ প্রার্থীরা রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। রাস্তাতে বসেই স্লোগান দিতেও দেখা গিয়েছে। ১২৪১ জনের কাউন্সিলিং দ্রুত করতে হবে।

১২৪১ জন প্রার্থী শিক্ষা দফতরের তরফে সবুজ সঙ্কেতের অপেক্ষায় রয়েছেন। দীর্ঘদিন অপেক্ষার পরে অবশেষে তাঁরা বিকাশ ভবন অভিযান করেন। তাঁদের আটকাতে গেলে অশান্তি শুরু করেন তাঁরা। ধস্তাধস্তি বেধে যায় পুলিশের সঙ্গে। পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হলেও কানে তোলেনি বিক্ষোভকারীরা। সেখানে দাঁড়িয়েই বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। 

এর আগেই কলকাতা হাইকোর্টের (Kolkata HighCourt) ডিভিশন বেঞ্চ ১২৪১ জন প্রার্থীর নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল। এই নিয়োগ কবে হবে? তাই নিয়ে প্রশ্ন তুলে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। 

মহাসমারোহে মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরে পালিত হল স্নানযাত্রা

‘রাহুল গান্ধির সচিব বলছি..’ হরিয়ানার কংগ্রেস নেতার থেকে ১০ লক্ষ হাতিয়ে নিল ঠগ

ডাক্তারের ভুল চিকিৎসায় দৃষ্টিশক্তি হারাল ১৯ মাসের শিশু

ফোর্ট উইলিয়ামের সামনে দুর্ঘটনার কবলে পুলকার, জখম ৩ পড়ুয়া-সহ চালক

উত্তরে বাড়বে দুর্যোগ, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

যুদ্ধ নয় শান্তি চাই, এই মন্ত্রেই মঙ্গলে দোহায় বৈঠকে বসছে আমেরিকা-ইরান

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

সোমে বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল

ছোটখাটো উপসর্গেই বড় রোগের ভয়? অজান্তেই কি আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে ?

বারবার চকোলেট খেতে ইচ্ছে করে? জেনে নিন এই মিষ্টি তৈরির অজানা রহস্য