আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সন্ধ্যা নামতেই আবহাওয়ার ভোলবদল, কলকাতা-সহ জেলায় জেলায় ঝাঁপিয়ে নামল বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি: সকাল থেকেই আভাস দিচ্ছিল, সন্ধ্যা নামতেই ভরা বসন্তে দু এক পশলা বৃষ্টিতে ভিজল শহর কলকাতা। পুরোদমে গরম পড়ার আগেই শহরবাসীকে ভেজাচ্ছে বৃষ্টি। দিন দুয়েক আগেও রাজ্যজুড়ে বৃষ্টি নেমেছিল। তবে দু এক পশলা বৃষ্টিকে পাত্তা না দিয়ে বড় ভুল করবেন, কারণ রাতের মধ্যেই কলকাতা-সহ একাধিক রাজ্যে নামছে ভারী বৃষ্টি। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। কিছুক্ষনের মধ্যেই হাবড়া-বসিরহাট-বনগাঁ সীমান্তে মুষলধারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই জেলায় জেলায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। রাত ৯ টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনা জেলাগুলিতে। সঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির সঙ্গে বইবে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। আসলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করেছে বাংলায়। ফলে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ সংলগ্ন দক্ষিণবঙ্গের কাছাকাছি। একটি অক্ষরেখাও বিস্তৃত হয়েছে। যার জেরে রবি ও সোমবার বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আজ সকাল থেকে আকাশ মেঘলা ছিল। বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায়। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতাতেও। আজ মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি।

গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি। বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। বৃহস্পতি ও শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের উপরে ছয় জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে ঝড়ের সর্তকতাও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের রায়গঞ্জে ভারী বৃষ্টিপাত হয়েছে৷ ১২ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত এই পূর্বাভাস রয়েছে৷ আজ দক্ষিণবঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা ছিল। তবে এই মুহূর্তে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা কম৷ তবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ১৫ থেকে ১৭ মার্চ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

Published by:

Share Link:

More Releted News:

গঙ্গা জল-মাটি আনতে গিয়ে বিপত্তি, মর্মান্তিক পরিণতি ২ বোনের

গরমে নাজেহাল জনজীবন, টানা সাতদিন বিদ্যুতের দেখা নেই এই গ্রামে…

স্ট্রংরুমে কড়া পাহারায় ইভিএম, বিপুল কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নির্বাচন কমিশনের

ছাদজুড়ে ফাটল, ভেঙে পড়ছে চাঙড়! বিপদের মুখে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়

হাতির হানায় মৃত্যু জলপাইগুড়ির যুবকের, শুঁড়ে তুলে আছাড় মারতেই ভবলীলা সাঙ্গ

মন্দির গড়তে গিয়ে স্কুলের দেওয়ালে ধরল ফাটল, বড়সড় ধসের আশঙ্কা গঙ্গারামপুরে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ