মাঠে ফিরবেন কেভিন? হোম ম্যাচে ৩ পয়েন্ট লক্ষ্য ইস্ট বেঙ্গল কোচের

Share:

নিজস্ব প্রতিনিধি: কেরলের বিরুদ্ধে মাঠে নামার আগে চিন্তায় ইস্ট বেঙ্গল। তারা চিন্তায় পড়েছে ডিফেন্ডার কেভিন সিবিলের চোট নিয়ে। এই মরশুমে আইএসএলে শুরু থেকেই চোটের কারণে মাঠের বাইরে রয়েছে কেভিন। এখনও তিনি মাঠে নামার মতো জায়গায় নেই। তিনি না থাকায় আনোয়ার আলির সঙ্গে স্টপার হিসেবে খেলতে হচ্ছে জিকসন সিং-কে। ফলে ডিফেন্সিফ মিডফিল্ড ছেড়ে খেলতে হচ্ছে তাকে এই জায়গায়।

কবে ফিরবেন কেভিন? সেই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচ অস্কার ব্রুজো। শনিবার ঘরের মাঠে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। তার আগে কি কোনভাবেই ফেরা সম্ভব? সেই বিষয়টা নিয়ে কোচের স্পষ্ট ব্যাখ্যা, ‘দুই দিন আগে যে শেষ মেডিক্যাল রিপোর্ট আমরা পেয়েছি, তাতে দেখা যাচ্ছে কেভিনের চোটটা অনেকটাই সেরে উঠছে। অবস্থা আগের চেয়ে অনেক ভাল, তবে পেশির যে টান রয়েছে তা পুরোপুরি সেরে উঠতে এখনও প্রায় পাঁচ থেকে সাত দিন লাগবে। তারপর ওকে আবার রিহ্যাব শুরু করতে হবে। তাই ফিফা আন্তর্জাতিক বিরতির আগে কেভিনকে পাওয়ার আশা করবেন না।

আরও পড়ুন: পাকিস্তানি স্পিনারকে কিনে বিপাকে কাব্য মারান, সানরাইজার্স লিডসের ‘এক্স’ অ্যাকাউন্ট ‘সাসপেন্ড’

তবে আইএসএলের শেষ সাতটি ম্যাচে সে দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠবে।’ জামশেদপুর ম্যাচ থেকেই এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছিল মিগুয়েলকে আটকে দিলেই ইস্ট বেঙ্গলকে রুখে দেওয়া সম্ভব হবে। একই কৌশল ব্যবহার করে এফসি গোয়াও সমস্যায় ফেলেছিল লাল-হলুদকে। তার উপর সউল ক্রেম্পো না থাকায় মাঝমাঠে ভারসাম্য নষ্ট হয়েছিল। ফলে লীগ টেবিলের ক্রমশই পিছিয়ে পড়ছে ইস্ট বেঙ্গল। আগের ম্যাচে খেলতে পারেননি জয় গুপ্তা। কেরালার ম্যাচে তিনি প্রথম একাদশে থাকতে পারেন বলেই জানা গিয়েছে। ফলে আগামী কালকের হোম ম্যাচে প্রথম থেকেই কিছুটা এগিয়ে থাকলে চোটের কারণে জর্জরিত ইস্ট বেঙ্গল।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের