আপনার সিলিন্ডারে আর কতটা গ্যাস আছে বুঝে নিন এই ৩ সহজ কৌশলে

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির প্রভাব এখন ধীরে ধীরে সাধারণ মানুষের রান্নাঘরেও পড়তে শুরু করেছে। অনেক জায়গায় এলপিজি সিলিন্ডারের সরবরাহে সমস্যা দেখা দিচ্ছে, কোথাও আবার দামের ঊর্ধ্বগতি। ফলে হঠাৎ করে যদি রান্নার সময় গ্যাস শেষ হয়ে যায়, তাহলে বড় বিপাকে পড়তে হতে পারে। তবে কিছু সহজ ঘরোয়া পদ্ধতি ব্যবহার করলেই আগেভাগে বোঝা সম্ভব সিলিন্ডারে আর কতটা গ্যাস বাকি আছে।

বর্তমানে অনেক এলাকাতেই এলপিজি সিলিন্ডার পাওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে। ফলে অনেকেই আগে থেকেই সিলিন্ডার বুক করতে চাইছেন। কিন্তু সাধারণত গ্যাস শেষ হওয়ার বিষয়টি তখনই বোঝা যায়, যখন রান্না করতে করতে হঠাৎ করে চুলা বন্ধ হয়ে যায়। তবে কয়েকটি সহজ উপায় জানা থাকলে আগেই বুঝে নেওয়া যায় সিলিন্ডারের ভেতরে কতটা গ্যাস রয়েছে।  

আরও পড়ুন: আরামদায়ক আবার দেখতেও আকর্ষণীয় লাগবে, গরমে পুরুষদের পোশাক কেমন হবে?

জলের সাহায্যে গ্যাসের পরিমাণ বোঝার উপায়

সিলিন্ডারে গ্যাস কতটা আছে তা জানার সবচেয়ে সহজ উপায় হল জল ব্যবহার করা। একটি গ্লাস বা মগে জল নিয়ে সিলিন্ডারের গায়ে ওপর থেকে নিচ পর্যন্ত ধীরে ধীরে ঢেলে দিন। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর হাত দিয়ে সিলিন্ডারের গা স্পর্শ করুন। লক্ষ্য করবেন, সিলিন্ডারের একটি অংশ ঠান্ডা আর অন্য অংশ গরম অনুভূত হচ্ছে। যেখানে ঠান্ডা লাগবে, সেই অংশ পর্যন্ত গ্যাস রয়েছে। কারণ সিলিন্ডারের ভেতরে থাকা এলপিজি তাপ দ্রুত শোষণ করে নেয়, ফলে সেই জায়গা ঠান্ডা হয়ে যায়। যদি ঠান্ডা অংশ নিচের দিকে নেমে আসে, তাহলে বুঝতে হবে গ্যাস প্রায় শেষের দিকে।

ওজন মেপেও বোঝা যায় গ্যাসের পরিমাণ

আরও নির্ভুলভাবে জানতে চাইলে সিলিন্ডারের ওজন মাপা যেতে পারে। প্রতিটি এলপিজি সিলিন্ডারের গায়ে খালি অবস্থার ওজন লেখা থাকে। বাড়িতে যদি ওজন মাপার যন্ত্র থাকে, তাহলে সিলিন্ডারটি তার উপর রেখে মোট ওজন দেখে নিতে পারেন। এরপর সেই ওজন থেকে খালি সিলিন্ডারের ওজন বাদ দিলে ভেতরে কতটা গ্যাস রয়েছে তা বোঝা যাবে।

গ্যাসের আঁচ কমে গেলে সতর্ক হন

গ্যাস কমে এলে অনেক সময় তার প্রভাব রান্নার আগুনে দেখা যায়। আগুন যদি আগের তুলনায় দুর্বল হয়ে যায় বা নীলের বদলে হলদে রঙের শিখা দেখা যায়, তাহলে তা গ্যাস ফুরিয়ে যাওয়ার ইঙ্গিত হতে পারে। এমন পরিস্থিতিতে রান্না করতে বেশি সময় লাগতে পারে। তাই এই লক্ষণগুলি দেখা দিলে দেরি না করে দ্রুত নতুন সিলিন্ডার বুক করা উচিত।

অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গাংনাপুর থেকে গ্রেফতার দুষ্কৃতী

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩

তৃণমূল নেতার দখল নেওয়া জমি মূল মালিককে ফিরিয়ে দিলেন বিজেপির উপপ্রধান

বিচ্ছেদ নিয়ে জল্পনার মাঝে চাহালকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ কেন করেছিলেন মাহভাশ?

রাজ্যের ৭টি জাতীয় সড়ক কেন্দ্রের হাতে, বিজ্ঞপ্তি জারি করে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর

মাঝ আকাশে ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় যাত্রীর, তারপর যা ঘটল…

মাতৃহারা লিয়েন্ডার পেজ,  শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কোহলি-ভেঙ্কটেশের দাপটে পঞ্জাবের সামনে বড় রানের লক্ষ্য রাখল আরসিবি

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রবিবার সন্ধ্যার পর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ধেয়ে আসছে বৃষ্টি

রাত পোহালেই ডিএ ঘোষণা!‌ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক নিয়ে আশাবাদী সরকারি কর্মচারীরা

আবুধাবিতে ভয়াবহ ড্রোন হামলা, নিশানায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র