ছাগল ও মোষের মাংসের টোপেই জালে কুলতলির ‘লোভী’ রয়্যাল বেঙ্গল

বড়দিনের ছুটির সপ্তাহে কুলতলির শেখপাড়ার জঙ্গলে রাতের ঘুম ছুটিয়ে হাজির ছিল দক্ষিণরায়

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়দিনের ছুটির সপ্তাহে কুলতলির শেখপাড়ার জঙ্গলে রাতের ঘুম ছুটিয়ে হাজির ছিল দক্ষিণরায়। কুলতলির জঙ্গলে দাপিয়ে বেড়িয়ে অবশেষে দুটি ঘুমপাড়ানির গুলিতে কাবু হয়ে ধরা দেয় রয়্যাল বেঙ্গল। সেই ঘটনার ঠিক দু’মাস বাদে ফের কুলতলিতে চলে আসে সুন্দরবনের রাজা। কুলতলি থানার দেবীপুর দেউলবাড়ি এলাকা বুধবার সকালে গ্রামবাসীরা বাঘের টাটকা পায়ের ছাপ দেখতে পান। তারপরেই আতঙ্ক শুরু হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের কর্মীরা। দক্ষিণরায়ের দেখা না মিললেও পায়ের ছাপ ধরে গোটা এলাকা ঘিরে ফেলার সিদ্ধান্ত নেন বন দফতরের কর্মীরা। ঘটনাস্থলে হাজির ছিলেন রায়দিঘির রেঞ্জার-সহ অন্যান্য বন কর্মীরা। বাঘের পায়ের ছাপ ঘিরে এলাকায় যাতে কোনওরকম আইনশৃঙ্খলার অবনতি না হয়, সেই কারণে ঘটনাস্থলে যায় কুলতলি থানার পুলিশও। ওই এলাকায় বুধবারে হাজির হন বনদপ্তরের এডিএফও অনুরাগ চৌধুরী। তাঁর নির্দেশেই ছাগলের টোপ দিয়ে খাঁচা ও গোটা এলাকা নাইলন-স্টিলের জাল দিয়ে মুড়ে ফেলা হয়। মোষের মাংসও দেওয়া হয় টোপ হিসেবে। কারণ আজকাল ছাগলের টোপ বাঘের চেনা হয়ে গিয়েছে। 

বৃহস্পতিবার ভোর ৩ টে নাগাদ সেই টোপের লোভেই বন দফতরের পাতা ফাঁদে প্রবেশ করে দক্ষিণরায়। কিন্তু খাঁচাইয় ঢুকে তর্জন গর্জন শুরু করেছে সেই রয়্যাল বেঙ্গল। সেই খাঁচা-সহ বাঘটিকে বোটে চাপিয়ে সুন্দরবনের বনদফতরের বনি ক্যাম্পের দিকে রওনা দেন বনকর্মীরা। অনুমান, সুন্দরবনের আজমলমারি ১ নম্বর জঙ্গল থেকে বাঘটি কোনওভাবে বেরিয়ে চলে এসেছিল পেটকুলচাঁদ ও সাবুর আলিকাটা এলাকার দিকে। বৃহস্পতিবার ভোর রাতে ধরা পড়া ওই বাঘের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করবেন পশু চিকিৎসকরা। তারপর বনদফতরের শীর্ষকর্তাদের নির্দেশ মেনে সিদ্ধান্ত নেওয়া হবে যে রয়্যাল বেঙ্গলটিকে দূরের জঙ্গলে তার নিজের পরিবেশে ফেরানো হবে কিনা। বন দফতরের সূত্রে জানানো হয়েছে ওই বাঘটির বয়স আনুমানিক ৪-৫ বছর।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ