চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঈদের শুভেচ্ছা বিনিময়ে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ

নিজস্ব প্রতিনিধি,পূর্বস্থলী : রাজ্যজুড়ে শনিবার পালিত হচ্ছে খুশির ঈদ (EID) । আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এদিনটিকে বেছে নিয়েছেন অনেক প্রার্থীরা। এদিন পূর্ব বর্ধমান জেলায় নাদনঘাট হেমাতপুরে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ (Swapan Debnath)।

এদিন সকালে রাস্তায় নেমে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেন। গায়ে কোট মাথায় টুপি পড়ে নাদনঘাট হেমাতপুরে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন তিনি। সংখ্যালঘু মানুষদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে প্রথমে ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আপনার পরিবারের জন্য সুখ ও সমৃদ্ধি কামনা করি।

পবিত্র রমজান মাসের শেষে শনিবার ঈদের আনন্দে মেতে উঠেছে গোটা রাজ্য। কলকাতা-সহ বিভিন্ন জেলায় মসজিদ ও ঈদগাহে ভোর থেকেই ভিড় জমাতে শুরু করেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। নামাজ আদায়ের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে নিরাপত্তার কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে, যাতে শান্তিপূর্ণভাবে উৎসব পালিত হয়। এদিন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথের সঙ্গে ছিলেন কিছু কর্মীও। সকলেই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সঙ্গে। নির্বাচনের আগে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে জনসংযোগও সেরে ফেলেন তিনি।

অন্যদিকে, মহিষাদলের আটকিনায় ভোটপ্রচারে বেড়িয়ে ঈদের শুভেচ্ছা জানালেন তৃণমূল প্রার্থী তিলক চক্রবর্তী (Tilak Chakraborty)। নামাজে অংশ নিয়েছেন জলপাইগুড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস (Krishna Das)। ঈদের দিনে সকলেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছে শুভেচ্ছা জানিয়েছেন। 

Published by:

Share Link:

More Releted News:

পুরুলিয়ায় ‘মমতা পরশে জঙ্গলমহল হাসছে’ তথ্যচিত্রের উদ্বোধন করলেন সায়নী ঘোষ

নির্বাচনের মুখে কলকাতায় ম্যারাথন তল্লাশি ইডি-র

শুক্রে ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক, রয়েছে জনসভা ও পদযাত্রাও

দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে IT হানা, কী কারণে আয়কর তল্লাশি?

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ