‘‌বিজেপিকে সাধারণ মানুষই নির্বাচনে উপযুক্ত জবাব দেবেন’‌, প্রচারে বেরিয়ে তোপ বীরবাহার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে বিনপুর বিধানসভাতে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী বীরবাহা হাঁসদার প্রচার। ঝাড়গ্রামের বিনপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর প্রচারে ঝড় উঠল। আদিবাসী প্রথা মেনে বিনপুর ২ ব্লকের ভেলাইডিহা গ্রাম পঞ্চায়েতের ভৈরব থানে পুজো দিয়ে প্রচারের সূচনা করেন প্রার্থী বীরবাহা।

এদিকে এই প্রচারে আদিবাসী সমাজের মধ্যে তাঁর উপস্থিতি ঘিরে ব্যাপক সাড়া পড়ে যায়। তাঁর সঙ্গে ছিলেন জেলা তৃণমূল সহ–সভাপতি শিবেন্দ্রবিজয় মল্ল দেব, তৃণমূল যুব সভাপতি সুমন সাহু, বিনপুর ২ ব্লক তৃণমূল সভাপতি বুবাই মাহাতো–সহ নেতৃত্ব এবং কর্মীরা। আদিবাসী প্রথা মেনে শিলদা অঞ্চলের ভৈরব থানে পুজো দিয়ে নির্বাচনী প্রচারের সূচনা করলেন বিনপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থী বীরবাহা হাঁসদা। প্রচারে আদিবাসী মানুষের মধ্যে তাঁর উপস্থিতি ঘিরে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেল। বিজেপি এখানে প্রার্থী করেছে ড.‌ প্রণত টুডুকে। বামফ্রন্ট প্রার্থী করেছে সিপিএম নেতা রবি সিং সর্দারকে।

অন্যদিকে এই বিপরীত প্রার্থীদের নিয়ে তেমন গুরুত্ব দিতে নারাজ বীরবাহা। তাই পুজো দিয়ে তিনি কামারবাঁধি গ্রামে মিছিল করেন এবং দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে যোগ দেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং পাশে থাকার আশ্বাস দেন। প্রার্থীর এই প্রচার কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসাহ ও জনসমাগম ছিল চোখে পড়ার মতো। তবে এখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের প্রচার নিয়ে কথা বললেন তৃণমূল প্রার্থী। বীরবাহা হাঁসদা বলেন, ‘‌গত বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম থেকে জিতে আমি মন্ত্রী হয়েছিলাম। এবার দল আমাকে বিনপুর কেন্দ্রে প্রার্থী করেছে। দলের নির্দেশ মেনেই প্রচার শুরু করলাম। প্রচারে আদিবাসী সমাজের উন্নয়নে রাজ্য সরকারের নানা প্রকল্প ও কাজের কথা তুলে ধরছি।’‌

এছাড়া তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন। বীরবাহা দাবি করেন, ‘‌তৃণমূল কংগ্রেস সরকার আদিবাসীদের সম্মান দিয়েছে এবং তাঁদের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করেছে। যাঁরা আদিবাসীদের অবহেলা করেছে এবং তাঁদের ধর্মীয় স্বীকৃতি দেয়নি, তাঁরাই এখন বড় বড় কথা বলছে। বিজেপিকে সাধারণ মানুষই নির্বাচনে উপযুক্ত জবাব দেবেন।’‌ বীরবাহার প্রচারে সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়। সকলেই তাঁর সঙ্গে কথা বললেন। আর নিজেদের দাবি জানিয়ে গেলেন।

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?