চিকিৎসকদের হাতযশে জুড়ল পায়ের হাড়! বিনামূল্যে অস্ত্রোপচার জেলা হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এ এক নজিরবিহীন ঘটনা। কোমর থেকে হাঁটু পর্যন্ত পায়ের প্রধান হাড় হয়েছে দু’টুকরো। সেই ভাঙা হাড় জোড়া লাগিয়ে এক প্রৌঢ়াকে নতুন জীবন ফিরিয়ে দিলেন হাসপাতালের চিকিৎসক দল। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে এক জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করে নজির গড়লেন চিকিৎসকেরা।  সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ব্যয়বহুল এই অস্ত্রোপচারটি সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে সরকারি হাসপাতালেই।

জানা গিয়েছে, গত ১৬ মার্চ গরুকে স্নান করাতে গিয়ে দুর্ঘটনাবশত পড়ে যান কল্যাণী বক্সি নামে এক মহিলা। তিনি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের খিদিরপুর এলাকার বাসিন্দা। পড়ে যাওয়ার ফলে তাঁর পায়ের প্রধান হাড়টি গুরুতরভাবে ভেঙে দু’টুকরো হয়ে যায়। পরিবারের লোকজন দ্রুত তাঁকে বালুরঘাট জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করান।রোগীর অবস্থা এবং অস্ত্রোপচারের জটিলতা বিবেচনা করে হাসপাতালের সুপার বাসুদেব মণ্ডলের নির্দেশে একটি বিশেষ মেডিক্যাল টিম গঠন করা হয়। চিকিৎসকরা প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা করার পর পরিকল্পনা করে অস্ত্রোপচার করেন। দীর্ঘ সময় ধরে চলা সেই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয় এবং ভাঙা হাড় জোড়া লাগানো সম্ভব হয়।

রোগীর পরিবারের তরফে জানানো হয়েছে, এমন জটিল অস্ত্রোপচার যদি কোনও বেসরকারি হাসপাতালে করাতে হত, তবে বিপুল অর্থ খরচ হত, যা তাঁদের পক্ষে বহন করা সম্ভব ছিল না। সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচার হওয়ায় তাঁরা চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।চিকিৎসকদের মতে, সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে খুব শিগগিরই ওই প্রৌঢ়া আবার স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবেন।

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা