গাজায় ইজরায়েলি গণহত্যা নিয়ে তৈরি ছবি নিষিদ্ধ করল সেন্সর বোর্ড

প্রতিবেদন অনুসারে, সিবিএফসি মনে করেছে যে, চলচ্চিত্রটির বিষয়বস্তু অত্যন্ত সংবেদনশীল। এটি ভারত-ইজরায়েলের সম্পর্ককে প্রভাবিত করতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরান বনাম ইজরায়েল-আমেরিকা যুদ্ধে জ্বলছে গোটা মধ্যপ্রাচ্য। যা বিশ্বে প্রভাব ফেলছে। এমনকি ভারতীয় চলচ্চিত্রেও প্রভাব ফেলছে। বর্তমানে পাকিস্তানের সন্ত্রাসী প্রেক্ষাপটে নির্মিত ‘ধুরন্ধর ২’ বিশ্বজুড়ে রাজ করছে। বক্সঅফিসে ব্যাপক মুনাফা অর্জন করেছে। মাত্র ৪ দিনেই ছবির আয় বিশ্বজুড়ে ৭৫০ কোটি টাকা ছাড়িয়েছে। কিন্তু সেখানে অস্কার মনোনীত ছবি ‘দ্য ভয়েস অফ হিন্দ রজব’-এর মুক্তি ভারতে নিষিদ্ধ করা হল। জানা গিয়েছে, এই চলচ্চিত্রটিকে মুক্তির জন্যে অনুমোদন দেয়নি সিবিএফসি। কিন্তু কেন? প্রতিবেদন অনুসারে, সিবিএফসি মনে করেছে যে, চলচ্চিত্রটির বিষয়বস্তু অত্যন্ত সংবেদনশীল। এটি ভারত-ইজরায়েলের সম্পর্ককে প্রভাবিত করতে পারে। চলচ্চিত্রে গাজায় ইজরায়েলি অভিযানকে দেখানো হয়েছে।

ছবির কাহিনী একজন ফিলিস্তিনি কিশোরী মেয়ের মৃত্যুকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে (ইরান বনাম ইজরায়েল-আমেরিকা) তীব্র উত্তেজনা চলছে। সেই কারণেই সেন্সর বোর্ড মনে করছে, এই ছবিটিকে ভারতে মুক্তি দিলে ইজরায়েলের সঙ্গে ভারতের কূটনৈতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে ভারতীয় চলচ্চিত্র পরিবেশক জানিয়েছেন, ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন তাঁদের জানিয়েছে, ‘চলচ্চিত্রটির মুক্তি ‘ভারত ও ইজরায়েলের মধ্যকার সম্পর্কে প্রভাব ফেলতে পারে। যখন আমরা বোর্ডকে ছবিটি দেখিয়েছিলাম, আমি জানতাম যে এটি ভারতে মুক্তির জন্য অনুমোদন পাবে না। তবে, আমাকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।তবে এই ছবিটি বিশ্বজুড়ে, এমনকি ইজরায়েলেও মুক্তি পেয়েছে। তাহলে ভারতের কাছে কেন সংবেদন শীল মনে হবে?’ তবে তিনি এও জানান যে, এই ছবিটি গত বছরের নভেম্বরে কলকাতায় একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল।

আসলে চলচ্চিত্রটির কাহিনী একজন ৫ বছর বয়সী হিন্দ রাজাব হামাদাকে নিয়ে, যে ২০২৪ সালের গাজায় ইজরায়েলি গণহত্যার সময় মারা গিয়েছিল। ঘটনার দিন, মেয়েটি যে গাড়িতে ছিল সেটি ৩৩৫টি গুলির আঘাতে বিধ্বস্ত হয়েছিল। যার ফলে মেয়েটি গুলিতে ঝাঁজরা হয়ে মারা যায়। চলচ্চিত্রে দেখানো হয়েছে কীভাবে রেড ক্রিসেন্ট দল তাঁকে উদ্ধার করার চেষ্টা করছে। এই হামলায় তার ১৫ বছর বয়সী চাচাতো বোনও আটকা পড়ে গিয়েছিল। এই গল্পটিকে অত্যন্ত আবেগঘন ও মর্মান্তিক ভাবে দেখানো হয়েছে। ট্রেলারটি মানুষের দারুণ লাগছে। যুদ্ধ পরিস্থিতির মাঝে মেয়েটির বাঁচার জন্যে সাহায্যের আকুতি সবাইকে আবেগাপ্লুত করছে।

এটি একটি ডকুড্রামা, তাই এতে কোনও বড় বাণিজ্যিক তারকা নেই। তা সত্ত্বেও, এর গল্পের কারণে এটি মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এই চলচ্চিত্রটি বিশ্বব্যাপী প্রশংসা লাভ করেছে। এটি ২০২৬ সালের অস্কারের জন্যেও মনোনীত হয়েছিল, ভেনিস চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড জুরি পুরস্কার জিতেছিল। প্রিমিয়ারে ২০ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল। ভারত ছাড়াও এটি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং ইতালির মতো দেশে মুক্তি পেয়েছে ছবিটি। কিন্তু মজার ব্যাপার হল, এটি প্রথমে ইজরায়েলে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু পরে আদালত সেই নিষেধাজ্ঞা তুলে নেয়।

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ