চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ম‍ৎস্য মারিব…’ তিন উপকরণে ঘরেই বানিয়ে নিন ‘সবুজ মাছ’

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে মাছে ভাতে বাঙালি। মাছ ছাড়া বাঙ্গালীদের কোনো অনুষ্ঠানেই সুসম্পন্ন হয় না।  যেকোনো শুভ অনুষ্ঠানে মাছের পদ মাস্ট বাঙ্গালীদের কাছে। বিভিন্ন রকমের মাছ বিভিন্ন স্বাদে রান্না করা হয়ে থাকে বাঙালি হেঁসেলে। লাল হলুদ মাছের ঝাল ঝোল খেয়েই থাকি, কিন্তু এই গ্রীন মানে সবুজ মাছের ঝাল ঝোল খেয়েছেন কখনো? সবুজ মাছ শুনলে অনেকেই নাক সিঁটকাবেন। খেতেও কিন্তু বেশ লাগে। খালি বেশ লাগে নয় নতুনত্ব একটা থাকে….। 

এই গ্রীন মাছের ঝাল কিন্তু অনেক ভাবে বানানো যায়। তবে হাতের কাছে থাকা ধনেপাতা কারিপাতা আর সাদা তিল দিয়ে রান্না করলে এর স্বাদ আলাদা হয়। মানে মসলা বলতে কিন্তু এই তিনটে জিনিস দেওয়া হবে। আর  সঙ্গে থাকবে স্বাদমতো কাঁচা লঙ্কা।

প্রথমে কাতলা বা রুই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার তার মধ্যে নুন, হলুদ দিয়ে সর্ষের তেলে মাছ ভেজে তুলে নিতে হবে। সেই তেলে কালোজিরে ফোড়ন দিয়ে ধনেপাতা কারি পাতা ও তিল বেটে কষিয়ে নিতে হবে। এরপর তার মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ ও নুন দিয়ে পরিমাণ মতো জল দিয়ে মাছগুলো দিয়ে ফুটিয়ে নেওয়ার পর একদম শেষে ঠিক একদম কম করে  গরম মশলা দিয়ে একটুখানি নেড়েচেড়ে কিছুক্ষণ রাখার পর গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। সাবধানে রান্নাটা করতে হবে সাদা তিল দিয়ে। তিল দিয়ে রান্না করার সময় খেয়াল রাখতে হবে বেশিক্ষণ ফোটানো যাবে না। এই রান্নাটা ভীষণ হেলদি এবং সুস্বাদু একটা রান্না। 

Published by:

Share Link:

More Releted News:

ঘরোয়া স্বাদে নতুন মাত্রা,সহজ উপায়ে তৈরি করুন সুস্বাদু তেতো ডাল

রবিবারের স্ন্যাকসে ছানার কিছু চট জলদি রেসিপি ঘরেই বানিয়ে নিন

ডাবের জল নাকি লস্যি কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

গরমে বদহজম থেকে মুক্তি পেতে ঘরোয়া পানীয়, জানুন সহজ রেসিপি

গরমে পেটের সমস্যা কমাতে পাতে রাখতে পারেন ঝিঙে-চিংড়ির এই ঘরোয়া রেসিপি

হঠাৎই ট্রেন্ডে রাইস পেপার! জানেন এর আসল কারণ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ