বসিরহাটে এক বুথ থেকেই ‘উধাও’ ৫০৮ জনের নাম, ক্ষোভে পথ অবরোধ গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: একাধিক সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভ বাড়ছে। কোথাও কোথাও বহু মানুষের নাম বাদ পড়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। সম্প্রতি ঘাটালের পর এবার উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর এলাকায় একই ধরনের ঘটনা সামনে এসেছে, যা ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে।

বসিরহাট ২ নম্বর ব্লকের বেগমপুর-বিবিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্বরূপনগর গ্রামের ১১ নম্বর বুথে হঠাৎ করে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। জানা গিয়েছে, ওই বুথে মোট ভোটার সংখ্যা ছিল ১১৯৩ জন। কিন্তু নতুন করে প্রকাশিত তালিকায় দেখা যায়, তার মধ্যে ৫০৮ জনের নামই নেই। অর্থাৎ প্রায় অর্ধেক ভোটারই তালিকা থেকে বাদ পড়েছেন, যা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

আরও পড়ুন: অভিষেকের মুর্শিদাবাদের সভা বাতিল, কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিতে হল?‌

এই ঘটনা সামনে আসতেই গ্রামবাসীরা বিষয়টি প্রশাসনের নজরে আনেন। তাঁদের দাবি, বারবার বিএলও, ইআরও এবং এইআরও-র কাছে অভিযোগ জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তরফে স্পষ্ট কোনও উত্তর না মেলায় ক্ষোভ আরও বাড়তে থাকে। শেষ পর্যন্ত শনিবার ক্ষুব্ধ গ্রামবাসীরা স্বরূপনগর-নগরকচুয়া রাস্তায় অবরোধে বসেন। কয়েকশো মানুষ এই বিক্ষোভে অংশ নেন এবং নির্বাচন ব্যবস্থার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তাঁদের অভিযোগ, পরিকল্পিতভাবে এত সংখ্যক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

বিক্ষোভকারীরা আরও দাবি করেন, শুধু সাধারণ মানুষই নন, এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নামও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁদের বক্তব্য, দ্রুত সমস্ত বাদ পড়া নাম পুনরায় অন্তর্ভুক্ত না করা হলে আন্দোলন আরও জোরদার করা হবে। এই অবরোধের ফলে এলাকায় দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি উঠেছে।

৩ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১

৫-১ গোলে তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু সুইডেনের

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

তিউনিসিয়াকে ৫-১ গোলে হারাল সুইডেন

আমেরিকার-ইরান ‘শান্তি চুক্তির’ খবরে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, ১১০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি কত?

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২