পর্যাপ্ত মজুত রেখেই ভিন রাজ্যের বাজারে যাবে বাংলার আলু

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মরশুমে আলুর বিপুল উৎপাদন প্রথমে স্বস্তি দিলেও পরে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায় চাষিদের কাছে। বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় আলুর দাম দ্রুত কমতে শুরু করে, ফলে বহু কৃষক বাধ্য হচ্ছিলেন কম দামে ফসল বিক্রি করতে। এই পরিস্থিতিতে চাষিদের স্বার্থ রক্ষায় এগিয়ে আসে রাজ্য সরকার। কৃষি বিপণন দপ্তরের মাধ্যমে মাসের শুরু থেকেই সহায়ক মূল্যে আলু কেনার প্রক্রিয়া শুরু হয়, যার ফলে অনেকটাই স্বস্তি পান কৃষকরা।

এবার অতিরিক্ত উৎপাদিত আলুর সঠিক ব্যবহার নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। রাজ্যের প্রয়োজনীয় পরিমাণ আলু হিমঘরে সংরক্ষণ করে উদ্বৃত্ত অংশ ভিন রাজ্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। হিমঘর মালিক ও ব্যবসায়ী সংগঠন সূত্রে জানা গিয়েছে, অধিকাংশ হিমঘরে আলু সংরক্ষণের কাজ প্রায় শেষ। খুব শিগগিরই এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং এরপরই রেলপথে রেকের মাধ্যমে আলু অন্য রাজ্যে পাঠানো শুরু হয়েছে।

আরও পড়ুন: কর্মসূচিতে ঠাসা রবিবার, মমতা-অভিষেকের প্রচারে ঝড়

এই উদ্যোগের ফলে বাজারে আলুর অতিরিক্ত চাপ কমবে এবং দামও কিছুটা স্থিতিশীল থাকবে বলে মনে করা হচ্ছে। এতে একদিকে যেমন চাষিরা ন্যায্য মূল্য পাবেন, তেমনই হিমঘরগুলিও নির্ধারিত সময়ে খুলে আলু বাজারজাত করতে পারবে। ফলে পুরো সরবরাহ ব্যবস্থায় ভারসাম্য বজায় থাকবে।

ব্যবসায়ী সংগঠনগুলির পক্ষ থেকেও জানানো হয়েছে, সরকারের সঙ্গে সমন্বয় রেখে তারা কাজ করছে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফে বলা হয়েছে, বাইরে আলু পাঠাতে অতিরিক্ত রেকের ব্যবস্থা করা হয়েছে এবং এ ক্ষেত্রে কোনও সরকারি বাধা নেই। অন্যদিকে, চাষিরাও জানিয়েছেন, সহায়ক মূল্যে আলু কেনা শুরু হওয়ায় তাঁদের ক্ষতির আশঙ্কা অনেকটাই কমেছে। এখন ভিন রাজ্যে আলু রফতানি শুরু হওয়ায় তাঁদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি