রবিবাসরীয় নির্বাচনী প্রচারে ঝড় তুললেন অরূপ, তৃণমূল প্রার্থীর সঙ্গে পা মেলালেন আমজনতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রবিবার সকালে নির্বাচনী প্রচারে নামলেন মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ রায়। দিনের শুরুতেই তিনি হাজারহাত কালিতলা মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নেন। পুজো দেওয়ার পর সেখান থেকেই শুরু হয় তাঁর নির্বাচনী প্রচার। হুড খোলা গাড়িতে চেপে এলাকার বিভিন্ন রাস্তা ঘুরে প্রচার চালান তিনি।

এরপর তিনি হাওড়া পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ড এলাকায় প্রচারে যান। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ও সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান অরূপ রায়। অনেকেই তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং আসন্ন নির্বাচনে সমর্থনের আশ্বাস দেন। এই প্রচার কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের অসংখ্য কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। দলীয় পতাকা ও ব্যানার হাতে নিয়ে তারা স্লোগান দিতে দিতে প্রার্থীর সঙ্গে রাস্তায় রাস্তায় ঘুরে প্রচারে অংশ নেন। 

অরূপ রায় জানান, মানুষের আশীর্বাদ ও সমর্থন নিয়েই তিনি নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। বিগত দিনে এলাকার উন্নয়নে যে কাজ হয়েছে, আগামী দিনেও সেই উন্নয়নের ধারা বজায় রাখার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে তাদের সমস্যা ও চাহিদার কথাও শোনেন তৃণমূল প্রার্থী।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি