Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তিন মাসেই ঘরওয়াপসি দাপুটে নেতার, তৃণমূলে ফিরলেন বাগরাকোটের দাবাং নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার জলপাইগুড়ি জেলায় তৃণমূলে সসম্মানে ফিরিয়ে নেওয়া হল বাগরাকোটের দাপুটে নেতা তথা প্রাক্তন অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রীকে।

এদিকে এই ঘটনাকে মাস্টারস্ট্রোক বলে দেখা হচ্ছে। আর তাতেই এবার বিধানসভা নির্বাচনে পদ্মফুলকে উপড়ে ঘাসফুল ফোটানো সম্ভব হবে বলে মনে করছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। আর তৃণমূল কংগ্রেসে ফিরতেই রাজেশের হাতে তুলে দেওয়া হল জেলা কমিটির সম্পাদকের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব। আসন্ন বিধানসভা নির্বাচনের ঠিক আগেই শাসকদলের এই ‘‌মাস্টারস্ট্রোক’‌ রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাগরাকোটে তৃণমূল কংগ্রেসের অন্দরে দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার অভিযোগ তুলে ২০২৫ সালের ২৯ ডিসেম্বর জেলা তৃণমূল সভানেত্রীর নির্দেশে রাজেশ ছেত্রীকে অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল সুশীল মাঝিকে। কিন্তু এবার সেই সমীকরণ বদলে গেল। ভাঁজ পড়ল বিজেপির কপালে।

অন্যদিকে রাজেশের সাংগঠনিক দক্ষতা এবং ভোট ম্যানেজমেন্ট ক্ষমতা বরাবরই প্রশংসিত হয়েছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এখানে বিজেপির সঙ্গে তৃণমূলের ৯ হাজার ভোটের ব্যবধান ছিল। সেখানে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাজেশ ছেত্রীর নেতৃত্বেই সেই ব্যবধান মাত্র ৩৫০’‌তে নামিয়ে আনা সম্ভব হয়েছিল। চা–বাগান ঘেরা এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মাটি কামড়ে লড়াই করতে দেখা গিয়েছিল রাজেশ ছেত্রীকে। কিন্তু মাঝে দলের সঙ্গে মতানৈক্যে হওয়ায় সরে গিয়েছিলেন রাজেশ। এবার দলের শীর্ষ নেতৃত্বের সম্মতিতে তাঁর কাছে দূত পাঠানো হয়। আর সেই বার্তা পেয়েই ফিরে আসেন রাজেশ। তখন তাঁর হাতে জেলা কমিটির সম্পাদক পদের আনুষ্ঠানিক নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

এছাড়া এদিন বাগরাকোটের মিনা মোড় এলাকায় খুশির জোয়ার দেখা দেয়। ফুল, মালা, সবুজ আবিরে বরণ করে নেওয়া হয়। ১৭ নম্বর জাতীয় সড়কের পাশে বাজি ফাটিয়ে, আবির খেলে উৎসবে মেতে ওঠেন কর্মীরা। এই বিষয়ে দলে ফিরেই রাজেশ ছেত্রী বলেন, ‘‌আমি অত্যন্ত খুশি যে দল আমাকে যোগ্য সম্মান দিয়েছে। আজ থেকেই বিধায়ক বুলু দাকে (বুলুচিক বরাইক) জেতানোর লক্ষ্যে আমরা কোমর বেঁধে ময়দানে নামব। আমাদের একমাত্র লক্ষ্য তাঁকে চতুর্থবার বিধানসভায় পাঠানো।’‌

পালাবদলের পরেই নতুন সচিব পেলেন রাজ্যপাল, কে দায়িত্বে?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

গরম কমাতে বিয়ের শোভাযাত্রায় বরযাত্রীদের জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা… ভাইরাল ভিডিও

ট্রেনে বন্ধুত্ব করেই বিপদ! ‘অশ্লীল’ ভিডিওর ফাঁদে পড়ে ৮ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ

‘প্রত্যাশামতো ফল হয়েছে, কাজ করতে হবে’, চা-চক্রে বললেন দিলীপ ঘোষ

বঙ্গজয়ের পরে বাংলায় নয়া মুখ্যমন্ত্রী কে?

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের