মার্চের শেষে স্বস্তি! কমল সোনা-রুপোর দাম, কমে কত হল জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মার্চ মাসে সোনা ও রুপোর দামে বড়সড় পতন লক্ষ্য করা গেছে। সাধারণত আন্তর্জাতিক উত্তেজনা, যুদ্ধ বা বড় কোনও বিপর্যয়ের সময় সোনা-রুপোর দাম বাড়তে দেখা যায়। কিন্তু এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চললেও আন্তর্জাতিক ও দেশীয় বাজারে এই দুই মূল্যবান ধাতুর দাম ধারাবাহিকভাবে কমেছে। কমোডিটি বাজার মঙ্গলবার বন্ধ থাকলেও গত মাসের শেষ লেনদেনের দিনগুলির হিসাব বলছে, সোনা ও রুপোর দামে উল্লেখযোগ্য পতন ঘটেছে।

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX)-এর তথ্য অনুযায়ী, ২৭ ফেব্রুয়ারি ১ কেজি রুপোর দাম ছিল ২,৮২,৬৪৪ টাকা। কিন্তু ৩০ মার্চ তা নেমে দাঁড়ায় ২,২৯,০৩৩ টাকায়। অর্থাৎ মাত্র এক মাসে রুপোর দাম কমেছে প্রায় ৫৩,৬১১ টাকা প্রতি কেজি। শুধু এমসিএক্সেই নয়, দেশীয় বাজারেও রুপোর দামে বড় পতন দেখা গেছে। ইন্ডিয়ান বুলিয়ন জাগলার্স অ্যাসোসিয়েশন (IBJA)-এর তথ্য অনুযায়, ফেব্রুয়ারি শেষ দিকে গেছে। ইন্ডিয়ান বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA)-এর তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিকে দেশীয় বাজারে রুপোর দাম ছিল ২,৬৬,৭০০ টাকা প্রতি কেজি। মার্চের শেষে তা নেমে আসে ২,৩০,১৩৫ টাকায়। ফলে এক মাসে রুপোর দাম কমেছে প্রায় ৩৬,৫৬৫ টাকা।

একইভাবে সোনার দামেও বড় পতন হয়েছে। এমসিএক্সে ২৭ ফেব্রুয়ারি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ১,৬৫,৬৫৯ টাকা। ৩০ মার্চ তা কমে দাঁড়ায় ১,৪৭,৪৫০ টাকায়। অর্থাৎ এক মাসে সোনার দাম কমেছে প্রায় ১৮,২০৯ টাকা প্রতি ১০ গ্রাম। আইবিজেএ-র হিসাব অনুযায়ী, দেশীয় বাজারেও সোনার দাম ফেব্রুয়ারির শেষে ১,৫৯,০৯৭ টাকা থেকে কমে মার্চের শেষে ১,৪৬,৭৩৩ টাকায় নেমেছে। ফলে এখানেও ১০ গ্রাম সোনার দাম কমেছে প্রায় ১২,৩৬৪ টাকা। এই বড় পতনের ফলে বাজারে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে সোনা ও রুপোর দাম।

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ

ইজরায়েলে লোকনাথ মন্দির গড়ার আবেদন নিয়ে চাকলা ধামে নেতানিয়াহুর উপদেষ্টা

শরীর সুস্থ ও ফিট রাখতে সাইকেল চালান, পরামর্শ ক্রীড়ামন্ত্রী নিশীথের

​সাগরদিঘিতে একই পরিবারের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

শীতলকুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য