এপ্রিলের শুরুতেই সোনা ও রুপোর দামে চমক! বাড়ল না কমল?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ১ এপ্রিল অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে নতুন অর্থবছর ২০২৬-২৭। আর নতুন অর্থবছরের প্রথম দিনেই দেশে বেড়েছে সোনা ও রুপোর দাম। আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতি, বিয়ের মরসুমের আগে গয়না ব্যবসায়ীদের বাড়তি কেনাকাটা এবং রুপির দুর্বলতা-এই তিনটি কারণকে মূলত মূল্যবৃদ্ধির জন্য দায়ী করা হচ্ছে।

১ এপ্রিল সকালে রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে পৌঁছেছে ১,৫১,৬৩০ টাকায়। সেখানে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৩৯,০০০ টাকা। অন্যদিকে মুম্বই, চেন্নাই এবং কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৫১,৪৮০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৩৮,৮৫০ টাকা রয়েছে। চেন্নাইয়ে অবশ্য দাম কিছুটা বেশি। সেখানে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৫৩,২৭০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪০,৫০০ টাকা। পুনে ও বেঙ্গালুরুতেও ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৫১,৪৮০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১,৩৮,৮৫০ টাকা।

আন্তর্জাতিক বাজারেও সোনার দাম ঊর্ধ্বমুখী। স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ৪,৬৫২.৩১ ডলার। অন্যদিকে রুপোর দামও বাড়তে শুরু করেছে। ১ এপ্রিল সকালে রুপোর দাম প্রতি কিলোগ্রামে বেড়ে হয়েছে প্রায় ২,৫৫,০০০ টাকা। আন্তর্জাতিক বাজারে রুপোর স্পট মূল্য প্রতি আউন্সে ৭৪.৬৪ ডলার। তবে গত মাসে সোনার দামে বড় পতনও দেখা গিয়েছিল। ২ মার্চ থেকে ৩০ মার্চের মধ্যে দিল্লির বুলিয়ন বাজারে সোনার দাম প্রায় ২১,৩০০ টাকা বা ১২.৩ শতাংশ কমে যায়। একই সময়ে রুপোর দামও প্রায় ৬৩,০০০ টাকা বা ২১ শতাংশ কমেছিল।

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

প্রথা ভেঙে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনে গুজরাত

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান