পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পুজোর আগেই চালু হতে পারে দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে বন্ধ ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী ‘মৈত্রী-বন্ধন ও মিতালী’ এক্সপ্রেস। শুধু তাই নয়, রাজশাহী থেকে কলকাতার পথে নতুন যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে। এ ছাড়া ঢাকা ও কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতু হয়ে চলাচল করতে পারে।

দুই দেশের বৈধ যাত্রীদের সুবিধার জন্য ঢাকা-কলকাতা, খুলনা-কলকাতা ও নিউ জলপাইগুড়ি-ঢাকার মধ্যে চলাচল করত ‘মৈত্রী-বন্ধন ও মিতালী’ এক্সপ্রেস। ২০০৮ সালের ১৪ এপ্রিল পয়লা বৈশাখের দিনে ঢাকা ও কলকাতার মধ্যে চালু হয় মৈত্রী এক্সপ্রেস ট্রেন। ২০১৭ সালের ৯ নভেম্বর চালু হয় খুলনা-কলকাতার মধ্যে যাতায়াতকারী বন্ধন এক্সপ্রেস। ঢাকা-নিউ জলপাইগুড়ির মধ্যে যাত্রীবাহী ট্রেন মিতালী এক্সপ্রেস চলাচল শুরু করে ২০২২ সালের ১ জুন। কিন্তু ২০২৪ সালের জুলাইয়ে শেক হাসিনা উচ্ছেদ আন্দোলন শুরুর পরেই তিন ট্রেন লক্ষ্য করে হামলা চালায় ভারত বিরোধী জামায়াতে ইসলামীর জঙ্গিরা। যার ফলে ২০২৪ সালের ১৯ জুলাই থেকে তিনটি ট্রেনই বন্ধ রাখে ভারতীয় রেল কর্তৃপক্ষ।

সম্প্রতি বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করেছে ভারতীয় দূতাবাস। তাছাড়া সম্পর্ক স্বাভাবিক করার জন্য ঢাকা এবং দিল্লির শীর্ষ মহলের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে দুই দেশের মধ্যে চলাচলকারী যাত্রীবাহী ট্রেনের পরিষেবা নতুন করে চালুর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ের এক আধিকারিক জানিয়েছেন, ‘আগামিকাল (৮ সেপ্টেম্বর) ঢাকায় শুরু হচ্ছে দুই দেশের রেল আধিকারিকদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক। ওই বৈঠকেই ফের তিনটি যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালুর প্রসঙ্গ উত্থাপিত হবে। দুই দেশের রেল আধিকারিকরা এ বিষয়ে সম্মত হলেও যেহেতু বিদেশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের সবুজসঙ্কেত প্রয়োজন হবে, কালকের বৈঠকে দুই দেশের বিদেশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরাও থাকছেন। সব কিছু ঠিকঠাক তাকলে পুজোর আগেই ফের চালু হতে পারে ‘মৈত্রী-বন্ধন ও মিতালী’ এক্সপ্রেস।

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

মুম্বইয়ে দহি-হান্ডি উৎসবে গিয়ে মারাঠিতে কথা না বলায় বিপাকে সঞ্জয় দত্ত

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল