দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

Share:

নিজস্ব প্রতিনিধি: চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে দলীপ ট্রফির ফাইনালে ব্যাট হাতে ঝড় তুললেন ইস্ট জোনের অধিনায়ক ইশান কিশান। নর্থ জোনের বিরুদ্ধে ফাইনালের দ্বিতীয় দিনে দুরন্ত  জোড়া শতরান হাঁকিয়ে একাধিক নজির গড়েছেন এই উইকেটকিপার-ব্যাটার। এদিন তিনি ২৭০ বলে ২০০ রানের মাইলফলক স্পর্শ করেন। জোড়া শতরান করার এই ইনিংসে ছিল ২৬টি চার এবং ২টি ছক্কা।    

দলীপ ট্রফির ফাইনালে  জোড়া শতরান করা ইস্ট জোনের প্রথম ব্যাটার হলেন ইশান। এর আগে এই দলের হয়ে দলীপ ট্রফিতে জোড়া শতরান করেছিলেন অরুণ লাল এবং সাবা করিম। তবে ফাইনালের মঞ্চে এমন কীর্তি এই প্রথম।  শুধু তাই নয়, দলীপ ট্রফির ফাইনালে  এই কৃতিত্ব গড়া ব্যাটারদের বিশেষ তালিকাতেও ঢুকে পড়েছেন ইশান। তাঁর আগে রমন লাম্বা, অশুমান গায়কোয়াড়, ইউসুফ পাঠান, চেতেশ্বর পূজারা এবং যশস্বী জয়সওয়াল এই নজির গড়েছিলেন। একইসঙ্গে ফাইনালে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডও নিজের নামে করে নিয়েছেন ইশান। ইস্ট জোনের প্রথম ইনিংসের ১২২তম ওভারে দেবদূত পাডিক্কলের করা দ্বিতীয় বলে চার মেরে ইশান এই মাইলফলক স্পর্শ করেন।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার, দলে এলেন কুপার সহ ৩ খেলোয়াড় 

তবে এদিন জোড়া শতরান করেও থামেননি ইশান। শেষ পর্যন্ত ৩০১ বলে ২৫০ রান করে রিটায়ার্ড হার্ট  হয়ে সাজঘরে ফেরেন তিনি। তাঁর গোটা ইনিংসে ছিল ২৭টি চার ও ৭টি ছক্কা। এই ব্যাট হাতে দাপটের ফলে ইস্ট জোনের স্কোরও পৌঁছে যায় বিশাল জায়গায়। ইশানের সঙ্গে কুমার কুশাগ্রের পঞ্চম উইকেটে ২৩০ রানের দুরন্ত জুটি গড়ে ওঠে।  

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল