মৃত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিলবে, পরিবারকে টাকা দিতে পদক্ষেপ নবান্নের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা বা ডিএ দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। তবে এখানে নতুন বিষয় হল, এবার মৃত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বা মহার্ঘভাতাও দেওয়া হবে। কাউকে বাদ দেওয়া হবে না। আর তার জন্য নির্দিষ্ট এসওপি তৈরি করেছে নবান্ন। আজ, বৃহস্পতিবার নবান্নের অর্থ দফতর এই সিদ্ধান্ত নিয়েছে। বিধানসভা নির্বাচনের আগে বিরোধীদের কাছে বড় ইস্যু ছিল ডিএ বা মহার্ঘভাতা। সেটা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের কয়েক ঘণ্টা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই এই বিষয়টি ঠিক হয়ে গিয়েছিল বলে সূত্রের খবর। আজ তা সামনে এল।

এদিকে ২০০৯ সাল থেকে বকেয়া ডিএ বা মহার্ঘভাতা দিতে হচ্ছে রাজ্য সরকারকে। ২০০৯ সালে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসেনি। ২০১১ সালে ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু বাম জমানার বকেয়া দিতে হচ্ছে মা–মাটি–মানুষের সরকারকে। সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, মাদ্রাসা এবং অন্যান্য নানা দফতরের কর্মীদের জন্য এখন স্বস্তির খবর। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে স্কুল ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষাকর্মী এবং পেনশনভোগীদের বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানোর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করল রাজ্য সরকার। আর একইসঙ্গে মৃত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ তাঁদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ারও উদ্যোগ নিয়েছে নবান্ন। যা সত্যিই বড় খবর।

অন্যদিকে মৃত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ পরিবারের সদস্যদের পাইয়ে দিতে চূড়ান্ত রূপরেখা তৈরি করল নবান্ন। তার জন্য গুরুত্বপূর্ণ বৈঠক করেছে রাজ্যের অর্থ দফতর। এই সংখ্যা কত ও বকেয়া টাকার পরিমাণ জানতে চেয়ে ইতিমধ্যেই খোঁজখবর শুরু করা হয়েছে। নবান্নের এই পদক্ষেপে স্বভাবতই খুশির হাওয়া মৃত সরকারি কর্মীদের পরিবারের সদস্যদের মধ্যে। শুধু তাই নয়, রাজ্য সরকারি দফতরে কর্মরতদের বকেয়া মেটানো শুরু হলেও সাহায্যপ্রাপ্ত স্কুল, কলেজ এবং স্থানীয় প্রশাসনের কর্মীরা এতদিন পর্যন্ত বঞ্চিত ছিলেন। এবার তাঁদের বকেয়া মেটানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া বকেয়া মহার্ঘভাতা মেটানোর এই বিশাল আর্থিক কর্মযজ্ঞ কীভাবে সম্পন্ন হবে সেটা নিয়ে বৈঠক করা হয়ে গিয়েছে। অর্থসচিব প্রভাতকুমার মিশ্রের নেতৃত্বে ওই বৈঠক হয় বলে সূত্রের খবর। আর সেখান থেকে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা নিয়ে নবান্নের নতুন বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, মৃত সরকারি কর্মচারীদের পরিবার বা ফ্যামিলি পেনশন প্রাপকরাও বকেয়া ডিএ’‌র ১০০ শতাংশ পাবেন। ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া ডিএ’‌র পুরো অংশই এক কিস্তিতে দেওয়া হবে। মৃত কর্মচারীর ফ্যামিলি পেনশন প্রাপকরা এই সুবিধা পাবেন। যদি ২০১৬–২০১৯ সালের মধ্যে কোনও সরকারি কর্মচারী মারা গিয়ে থাকেন এবং পরিবারে কোনও পেনশন প্রাপক না থাকেন, তবে উত্তরাধিকারী শংসাপত্রের মাধ্যমে এই বকেয়া দাবি করতে পারবেন।

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!