Loading live market data...
Loading active stocks...
Connecting...

বাংলায় ১৫ দিন থাকবেন অমিত শাহ, চব্য–চষ্য মেনুর তালিকা তৈরি করল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে আসেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায় এবারও ভবানীপুর থেকে প্রার্থী হয়েছেন। আর তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে শুভেন্দু অধিকারীকে। আজ মনোনয়ন জমা দিতে শুভেন্দুর সঙ্গী হয়েছিলেন শাহ। ছোট সভা থেকে শুরু করে পৌঁছে যান সার্ভে বিল্ডিংয়ে। ওই সভা থেকেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দেন, ভোটের সময় বাংলায় ১৫ দিন থাকবেন তিনি। এই ঘোষণার পরই তৎপর হয়ে উঠল তৃণমূল কংগ্রেস। শাহের উদ্দেশে খাদ্য তালিকা তৈরি করে ফেলল ঘাসফুল শিবির।

এদিকে আজ, বৃহস্পতিবার যে খাদ্যতালিকা তৈরি করেছে তৃণমূল তা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে। দলের এক্স হ্যান্ডেলে সেই তালিকা তুলে ধরা হয়েছে। যাতে অমিত শাহ সেগুলি অবশ্যই করে খান। কোনওভাবেই যেন তা হাতছাড়া না হয়। আমিষ খাবার বিতর্কে একাধিকবার নাম জড়িয়েছে বিজেপির। তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ তুলেছে, খাদ্যভ্যাসও পাল্টে দিতে চায় পদ্মশিবির। তাই মাছ, মাংস খাওয়ার বিরোধিতা করছে বিজেপি। তবে তা ভাঙতে মাছ হাতে প্রচারে বেরতেও দেখা গিয়েছে বিধাননগরের বিজেপি প্রার্থী শারদ্বত চট্টোপাধ্যায়কে। এবার বাংলায় ১৫ দিন থাকার ইচ্ছাপ্রকাশ করেছেন অমিত শাহ। তাই এবার তাঁকে মাছে–মাংসে ভরপুর মেনু বেঁধে দিল তৃণমূল।

 

অন্যদিকে ওই তালিকায় চব্য–চষ্য–লেহ্য–পেও রেখেছে তৃণমূল কংগ্রেস। যেন অতিথি দেব ভব নীতি পালন করল তৃণমূল কংগ্রেস। আজ শাসক দলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ‘শাহী’ মেনু প্রকাশ করা হয়েছে। কী আছে সেই মেনুতে?‌ এই প্রশ্নের উত্তর জানতে কৌতূহল সকলের। সোশ্যাল মিডিয়া থেকে জানা গিয়েছে, মেনুতে রয়েছে মুড়ি ঘণ্ট, পাবদা মাছের ঝোল, ইলিশ ভাপা, চিংড়ি মালাইকারি, ভেটকি পাতুরি এবং কষা মাংস। তার সঙ্গে লেখা হয়েছে, ‘‌দু’হাত মেলে বাংলা পর্যটককে স্বাগত জানাই।’‌ তবে এই এক্স পোস্ট করা হলেও অমিত শাহ এই পদগুলি চেখে দেখবেন কিনা তা নিয়ে সন্দিহান সবপক্ষই।

এছাড়া প্রবাদেই আছে মাছে–ভাতে বাঙালি। বাংলায় ক্ষমতায় এলে বাংলাতেই মাছ–মাংস বন্ধ করে দেবে বিজেপি। এমন প্রচার নির্বাচনী মরশুমেও রয়েছে। কারণ অন্যান্য অনেক রাজ্যে এমন নজির রয়েছে। তাই বাংলা ও বাঙালির আমিষ পদ তাঁর জন্য বেঁধে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বিহার ও উত্তরপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যে খোলা জায়গায় মাছ–মাংস বিক্রি করা বন্ধ–সহ নানা অভিযোগ উঠেছে আগে। এমনকী নানা নিয়ম বেঁধে দেওয়ার অভিযোগও রয়েছে। নিয়ম না মানায় জরিমানা করাও হয়েছে বলে অভিযোগ। যা নিয়ে বিতর্ক আছে। এই আবহে গুজরাটের বাসিন্দা নিরামিষাশী অমিত শাহকে মাছ–মাংসও সাজানো মেনু বেঁধে দেওয়া আসলে খোঁচা বলেই মনে করা হচ্ছে।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের