‘‌ভাল কাজে পুরষ্কার, না করলে তিরস্কার’‌, রামনগরের কর্মীসভায় কড়া বার্তা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ বৃহস্পতিবার বাঁকুড়ার তালড্যাংরায় নির্বাচনী সভা করার পর সেখান থেকে পূর্ব মেদিনীপুরের রামনগরে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে কর্মীসভা করেন তিনি। আর ওই কর্মীসভা থেকে নেতা–কর্মীদের কড়া বার্তা দেন তিনি। লোকসভা নির্বাচনে এখানে ফল ভাল হয়নি। কিন্তু এবার বিধানসভা নির্বাচনে ফল ভাল করতেই হবে। কোনও দুর্বলতা রাখলে চলবে না বলে নির্দেশ দেন তিনি। এই কর্মীসভায় প্রায় ৪৫ মিনিট বক্তব্য রাখেন অভিষেক বলে সূত্রের খবর।

এদিকে আগামী ২০ থেকে ২৫ দিন টানা প্রচার করতে হবে। সর্বশক্তি দিয়ে নির্বাচনী প্রচার এবং ভোটের কাজ করতে হবে। ভাল কাজে পুরষ্কার আর না করলে তিরস্কার মিলবে বলেও জানিয়ে দেন ডায়মন্ডহারবারের সাংসদ। যদিও কোথাও দুর্বলতা থাকে তাহলে সেখানে বিশেষ নজর দিতে নির্দেশ দিয়েছেন তিনি। কোথাও প্রার্থী পছন্দ নয় বলে কাজে খামতি রাখলে হবে না। কোনও গোলমাল, গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। দলের ঠিক করা প্রার্থীকেই মেনে নিতে হবে। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত।

অন্যদিকে প্রার্থী পছন্দ যদি কারও না হয় তাহলে ওই আসনে তিনিই প্রার্থী, নেতা–কর্মীদের এমনটাই মনে করে নিতে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে আগে সাপ তাড়ান, তারপর ঝগড়া করবেন। বিজেপি বারান্দায় কেউটে সাপ ছেড়ে দিয়েছে। আগে সেটাকে তাড়ান। বিজেপি কেউটে সাপ ঢুকিয়ে দিয়েছে। আগে তাকে উপড়ে ফেলার ব্যবস্থা করুন। তারপর সব কথা শোনা হবে। পূর্ব মেদিনীপুরের কাঁথি, ময়না, হলদিয়া, তমলুক, নন্দীগ্রাম—সর্বত্র জয় নিয়ে আসতে হবে। কোনও খামতি রাখা যাবে না। এসআইআর নিয়ে মানুষের উপর সাংঘাতিক অত্যাচার নামিয়ে আনা হয়েছে। তার জবাব ভোটের মাধ্যমেই দিতে হবে। মানুষের কাছে গিয়ে বোঝাতে হবে—বিজেপি দেশের তথা রাজ্যের শত্রু। তাই তৃণমূল কংগ্রেসই একমাত্র বিকল্প।

এছাড়া বিজেপির ব্যর্থতা আর তৃণমূল কংগ্রেস সরকারের সাফল্য প্রচারে নিয়ে আসতে হবে। আর তা নিয়েই সব মানুষের দুয়ারে পৌঁছে যেতে হবে। রাজ্য সরকারের সামাজিক প্রকল্পগুলি যা মানুষ ইতিমধ্যেই পেয়েছে সেগুলির কথা তুলে ধরতে নির্দেশ দিয়েছেন তৃণমূল সাংসদ। একইসঙ্গে কেন্দ্রীয় বাজেটে যে বাংলা এবং বাংলার মানুষ যে কিছু পায়নি তাও তুলে ধরতে বলা হয়েছে। এমনকী বাংলার মানুষকে কী কী উপায়ে বঞ্চিত, নিপীড়িত, শোষিত, অত্যাচারিত করে রাখা হয়েছে সেসবও মানুষজনকে বোঝাতে বলা হয়েছে। আর তৃণমূল কংগ্রেস সরকারের উন্নয়ন তুলে ধরতে বলা হয়েছে মানুষের সামনে বলে সূত্রের খবর।

রাহুলের রহস্যমৃত্যুতে বড় পদক্ষেপ, ওড়িশা পুলিশকে তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের

রক্ষাকবচ চাইতেই ধমক আদালতের! ১০ মিনিটে হাজিরার দিন জানাতে নির্দেশ অভিষেককে

‘তৃণমূল কিছু ধান্দাবাজদের গ্যাং ছিল’, কটাক্ষ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

কুয়েত-বাহারাইন ও জর্ডানের ১৮টি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

মুম্বই বিমানবন্দরে হাতে হাত রেখে আমির-গৌরী, তাঁদের বিয়েতে প্রধান অতিথি শাহরুখ-সলমান

বাদশার সঙ্গে অন্য মহিলার নাম জড়াতেই বিয়ের খবর প্রকাশ্যে আনলেন ঈশা, কী বললেন অভিনেত্রী?

পুরসভায় ইস্তফার ধাক্কা, নাগরিক সমস্যা মেটাতে‘ মন্ত্রীকে বলুন’ কর্মসূচির উদ্যোগ পুরমন্ত্রীর

শাকিরা থেকে বার্নিং বয়, আজ রাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন যারা

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

দলে ভাঙনের জের, দিল্লিতেও বদলাচ্ছে তৃণমূলের দফতরের ঠিকানা

শান্তিপুরে বাস কর্মীকে পিটিয়ে খুন! প্রতিবাদে বন্ধ পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা

ফিফা বিশ্বকাপ দেখুন একদম বিনামূল্যে, কিন্তু কী ভাবে? জেনে নিন বিস্তারিত