মানিপ্ল্যান্ট মাটিতে নামলে কি অমঙ্গল হয়? বাস্তুশাস্ত্র কী বলছে জানুন…

Share:

নিজস্ব প্রতিনিধি: কোণে সাজানো একটি ছোট্ট সবুজ লতা দেখতে সাধারণ হলেও অনেকের বিশ্বাস, এর মধ্যেই লুকিয়ে রয়েছে আপনার সৌভাগ্যের রহস্য! হ্যাঁ, মানিপ্ল্যান্ট শুধু অন্দরসজ্জার গাছ নয়, বাস্তুশাস্ত্র মতে এটি আপনার অর্থভাগ্য ও ইতিবাচক শক্তির সঙ্গে গভীরভাবে যুক্ত। কিন্তু সামান্য ভুলেই এই গাছই আবার উল্টো প্রভাব ফেলতে পারে, এ কথা জানেন কি?

বাস্তুবিদদের মতে, মানিপ্ল্যান্টের লতা সবসময় উপরের দিকে ওঠা উচিত। কারণ এটি উন্নতি ও সমৃদ্ধির প্রতীক। যদি এই লতা নিচের দিকে নেমে মেঝে বা মাটি স্পর্শ করে, তবে তা অশুভ বলে ধরা হয়। এতে নাকি ঘরের ইতিবাচক শক্তি নষ্ট হয় এবং অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনাও তৈরি হতে পারে। তাই গাছের লতাকে সবসময় দড়ি বা স্ট্যান্ডের সাহায্যে ওপরে উঠিয়ে রাখা জরুরি।

আরও পড়ুন: পেট ভরলেও কেন খেতে ইচ্ছে করে? জানুন আসল কারণ

এই গাছ রাখার সঠিক দিকও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ-পূর্ব কোণ, যাকে অগ্নিকোণ বলা হয়। মানিপ্ল্যান্টের জন্য সবচেয়ে শুভ স্থান। এই দিক সম্পদ ও সুখ-সমৃদ্ধির সঙ্গে যুক্ত। অন্যদিকে, উত্তর দিকেও এই গাছ রাখা ভালো, বিশেষ করে ব্যবসা বা কর্মজীবনে উন্নতি চাইলে। গাছের যত্নেও থাকতে হবে বিশেষ নজর। শুকনো বা হলুদ হয়ে যাওয়া পাতা দ্রুত ছেঁটে ফেলতে হবে, কারণ এগুলো নেতিবাচক শক্তির প্রতীক বলে মনে করা হয়। পাশাপাশি, মানিপ্ল্যান্টকে কখনও সরাসরি রোদের মধ্যে রাখা উচিত নয়। উজ্জ্বল কিন্তু পরোক্ষ আলোয় এই গাছ সবচেয়ে ভালো থাকে। আরও একটি প্রচলিত বিশ্বাস হলো নিজের বাড়ির পুরনো মানিপ্ল্যান্টের ডাল কাউকে উপহার দেওয়া উচিত নয়। এতে নিজের সৌভাগ্য অন্যের কাছে চলে যেতে পারে বলে মনে করা হয়। তাই উপহার দিতে চাইলে নতুন গাছ কিনে দেওয়াই শ্রেয়। সঠিক নিয়ম মেনে যত্ন নিলে মানিপ্ল্যান্ট আপনার ঘরে শুধু সৌন্দর্যই বাড়াবে না, আনবে সুখ ও সমৃদ্ধির ছোঁয়াও। 

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক