বিজেপি ক্ষমতায় এলে বাঙালি আরও বেশি মাছ-মাংস খাবে, দাবি চুঁচুড়ার পদ্ম প্রার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়ারবিবার মানেই জমিয়ে ভুরিভোজ। এমনই এক ছুটির দিনে বাতাসে পাওয়া গেল ভোট ভোট গন্ধ। রবিবাসরীয় প্রচারে বেরিয়ে বাজারের ব্যাগ হাতে জনসংযোগে দেখা গেল চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুবীর নাগকে। আজ (৫ এপ্রিল) তিনি চুঁচুড়ার মল্লিক কাসেম হাট বাজারে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং  নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ করেন।

শুধু তাই নয়, রীতিমতো বাজারে ঘুরে শাক-সবজি থেকে শুরু করে চিংড়ি, পাবদা, কাতলা সহ নানা ধরণের মাছের দোকানেও দেখা যায় বিজেপি প্রার্থীকে। বাজার করতে করতেই তিনি স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও মতামত শোনেন। এই প্রসঙ্গে সুবীর নাগ বলেন,  ‘আমি ৪০ বছর ধরে এই বাজারে এসে নিজের বাড়ির জন্য বাজার করি। আজও তাই বাজার করতে এসেই কর্মী-সমর্থকদের সঙ্গে জনসংযোগ প্রচারও করলাম।‘

পাশাপাশি, মাছ-মাংস খাওয়া নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাব দিয়ে তিনি আরও বলেন, ‘আমি নিজেও মাছ-মাংস খাই। অনেকেই বলেন বিজেপি ক্ষমতায় এলে মাছ-মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাঙালি মানেই মাছে-ভাতে বাঙালি। বাঙালির প্রিয় খাবারের তালিকায় মাছ অন্যতম। তাই বিজেপি ক্ষমতায় এলে বাঙালিরা আরও বেশি করে মাছ-ভাত খাবে।‘

গত বছর থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর)কাজ। আর তাতেই বাদ পড়েছে বহু মানুষের নাম। গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন। তখনও বিবেচনাধীন তালিকায় ছিল ৬০ লক্ষাধিক নাম। তা নিয়ে বারংবার সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি, মাছ-মাংস খাওয়ার বিষয়ে বলেন, ‘একবার বিজেপি ক্ষমতায় এলে সব খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। ভোট দিলে আর মাছ-মাংস খেতে পারবেন না’।

 

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?