‘বিয়ে না করলেই ঝাঁপ দেব’, হাইটেনশন টাওয়ারে উঠে তাণ্ডব প্রেমিকার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এ এক অভিনব কায়দায় প্রেমিককে বিয়ে করার প্রস্তাব দিল প্রেমিকা। ঘটনাটি বিহারের বৈশালী জেলার ঘটনা। প্রেমিককে বিয়ে করতে বাধ্য করার দাবিতে এক তরুণী প্রায় ১০০ ফুট উঁচু হাইটেনশন বিদ্যুতের টাওয়ারে উঠে পড়েন।

জানা গিয়েছে, ওই তরুণী ১.৩২ লক্ষ ভোল্ট ক্ষমতার বিদ্যুৎ লাইনের টাওয়ারে উঠে যান। হাতে মোবাইল ফোন নিয়ে তিনি বারবার হুমকি দিতে থাকেন, প্রেমিক তাকে বিয়ে না করলে তিনি টাওয়ার থেকে ঝাঁপ দেবেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে ভিড় জমায় বহু মানুষ।পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করে ওই লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এরপর পুলিশ আধিকারিকরা দীর্ঘ সময় ধরে তরুণীকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তিনি নিচে নামতে রাজি হননি।

শেষপর্যন্ত মাইক্রোফোন ব্যবহার করে এক পুলিশ আধিকারিক আবেগঘন আবেদন জানান। তিনি তরুণীকে উদ্দেশ্য করে বলেন, নিচে নেমে আসলে দ্রুত প্রেমিককে খুঁজে এনে বিয়ের ব্যবস্থা করা হবে। পাশাপাশি আরেক পুলিশকর্মী মোবাইল ফোনে সরাসরি কথা বলেও তাকে শান্ত করার চেষ্টা করেন।প্রায় নয় ঘণ্টা ধরে চলে এই টানটান পরিস্থিতি। চারটি থানার শতাধিক পুলিশকর্মী উদ্ধারকাজে অংশ নেন। শেষ পর্যন্ত প্রেমিককে ঘটনাস্থলে আনা হলে দীর্ঘ আলোচনার পর তরুণীকে নিরাপদে নিচে নামানো সম্ভব হয়। যদিও শেষ পর্যন্ত ওই যুবকের সঙ্গে তার বিয়ে হয়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা