১০টি প্রতিশ্রুতি নিয়ে বিধানসভা ভিত্তিক তৃণমূলের প্রতিজ্ঞা স্তম্ভ

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘাসফুল শিবিরের তরফে প্রকাশিত নির্বাচনী ইস্তেহারের ১০টি প্রতিশ্রুতি সকলের আরও কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস। গত ২০ শে মার্চ তৃণমূল নেত্রী দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে বলেন ১০টি প্রতিজ্ঞা করছেন। চতুর্থবারের জন্য রাজ্যে ক্ষমতাতে এলে এই ১০টি কাজই করা হবে। এবার সেই প্রতিশ্রুতিগুলি নিয়ে বিধানসভা ভিত্তিক প্রতিজ্ঞা স্তম্ভ করছে জেলা তৃণমূল নেতৃত্ব। মানুষের ঘরে ঘরে আগামীতে কী কী সুবিধা দেবে তৃণমূল, সেটাই বার্তা আকারে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই লাগানো হচ্ছে এই প্রতিজ্ঞা স্তম্ভ। ঘাসফুল শিবিরের তরফে এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, ‘বাংলাজুড়ে ১৫ বছর ধরে ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিয়েছেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা-মাটি-মানুষের সরকার। আগামীতেও বিধানসভা ধরে ধরে আরও বহু ক্ষেত্রে হবে উন্নয়ন। সেই উন্নয়নের প্রতিজ্ঞা নিয়েছেন জননেত্রী নিজেই। এলাকার মানুষ সেগুলিই দেখতে পাবেন এই প্রতিজ্ঞা স্তম্ভে।’

আরও পডুন: বুথভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা আপলোড চলছে, আবার বঙ্গে ডেপুটি নির্বাচন কমিশনার

আগামীতে তৃণমূলনেত্রীর দেওয়া ১০ প্রতিজ্ঞা, বিধানসভা ভিত্তিক কী কী কাজ হয়েছে ও ভবিষ্যতে হবে, তার খতিয়ান দিয়েই এই প্রতিজ্ঞা স্তম্ভ বসানো হচ্ছে। ২৯১টি বিধানসভা আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। প্রত্যেক প্রার্থীর নির্বাচনী কার্যালয়ের বাইরে এই প্রতিজ্ঞা স্তম্ভ বসানো হচ্ছে বলে তৃণমূল সূত্রে খবর। একই সঙ্গে এলাকার মানুষদের তরফে মতামতও নেওয়া হবে নতুন কোনও প্রকল্পের বিষয়ে। ভোটের বাংলায় মানুষের দুয়ারে দুয়ারে এমনই অভিনব প্রচারে নেমেছে ঘাসফুল শিবির। তৃণমূলের দাবি, প্রতিটি স্তম্ভে ১০টি প্রতিশ্রুতি রয়েছে। এই ১০টি প্রতিশ্রুতির প্রতিটি সেট আলাদা, যা শুধুমাত্র সেই নির্দিষ্ট কেন্দ্রের প্রয়োজন, অবস্থা এবং আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে তৈরি। এগুলি হল প্রকৃত বিধানসভাভিত্তিক দায়বদ্ধতা, যা প্রতিটি অঞ্চলের প্রয়োজন অনুযায়ী তৈরি করেছেন সেই প্রার্থী, যাঁর নাম ইভিএমে থাকছে এবং যা প্রার্থীর কাজের জায়গায় স্থায়ীভাবে জনসমক্ষে বসানো হয়েছে। রাতের অন্ধকারে দেখার জন্য স্তম্ভে রয়েছে আলোর ব্যবস্থা।

ইতিমধ্যেই বীরভূমের বোলপুরে, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে, পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে দলীয় প্রার্থীর নির্বাচনী কার্যালয়ের বাইরে বসানো হয়েছে এমনই নির্বাচনী স্তম্ভ।

জানেন কি রুটি জনপ্রিয় হওয়ার আগে ভারতীয়দের কাছে জনপ্রিয় ছিল এই ৭ প্রাতরাশ?

জুলাইয়ের প্রথম সপ্তাহে পাঁচ রাশির জাতকদের পকেটে আসবে কাড়ি কাড়ি টাকা! কারা তাঁরা?

গাড়ি কেনার স্বপ্ন পূরণ, হঠাৎ অর্থপ্রাপ্তি, রাশি মিলিয়ে দেখে নিন আজকের দিনটি কেমন যাবে?

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে