ভারতে ফিরছে ফোর্ড! পেট্রল-ডিজেল নয়, বৈদ্যুতিক গাড়ি বানাবে সংস্থা

গত ১০ বছরে ভারতে ১৫,০০০ কোটি টাকার লোকসান, আর সেই কারণেই ভারত থেকে পাত্তারি গুটিয়ে বিদেশে চলে গিয়েছিল ফোর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ১০ বছরে ভারতে ১৫,০০০ কোটি টাকার লোকসান, আর সেই কারণেই ভারত থেকে পাত্তারি গুটিয়ে বিদেশে চলে গিয়েছিল ফোর্ড। গতবছরের সেপ্টেম্বর মাসেই ভারত ছেড়ে বিদেশে গাড়ির ব্যবসা ও গোটা কোম্পানি নিয়ে চলে যায় ফোর্ড। আমেরিকান এই গাড়ির প্রস্তুতকারী কোম্পানির তামিলনাড়ুর কারখানাটি বিদেশি কোনও গাড়ি প্রস্তুতকারী সংস্থাকে বিক্রি করতে চান বলেও কানাঘুষো শোনা যায়। কিন্তু সেই খবরে জল ঢেলে কিছুদিন আগেই ফোর্ড জানিয়েছে ভারতে ফিরছে তাঁরা। তবে আর জ্বালানি বা পেট্রল-ডিজেল চালিত গাড়ি নয়। ফোর্ডের লক্ষ্য ভারতে বৈদ্যুতিক গাড়ির বাজার ধরা। আর যা নির্মাণ হবে ওই তামিলনাড়ুর কারখানাতেই।

চলতি বছরের বাজেট অধিবেশনে মোদি সরকার ভারতে বৈদ্যুতিক গাড়ির ব্যবসাতে জোর দিতে বলেছে। আর সেই কথা মাথাতে রেখেই ভারতের মাটিতে তৈরি বৈদ্যুতিক গাড়িগুলি বিদেশের বাজারে রপ্তানি করা হবে বলেই জানিয়েছে সংস্থাটি। এদিকে ভারতে যে হারে বৈদ্যুতিক যানবাহনের চাহিদা বেড়ে চলেছে, তাতে বিদেশের প্রায় সকল গাড়ি সংস্থার নজর রয়েছে দেশীয় বাজারের দিকে। তাই ফোর্ড এখনই ভারতে বৈদ্যুতিন চালিত গাড়ি না আনলেও ভবিষ্যতে সেই পথে হাঁটতেও পারে। মোদি সরকার ফোর্ড কোম্পানিকে উৎপাদন ভিত্তিক উৎসাহ প্রকল্প (PLI)-এর প্রস্তাবনায় অনুমোদন দিয়েছে। যার জেরেই ফের ভারতে গাড়ির নির্মাণে ফিরছে ফোর্ড।

ভারতের কারখানায় বৈদ্যুতিক গাড়ি নির্মাণ করবে ফোর্ড, সেজন্যই সরকারি প্রকল্পের আওতায় আসার জন্য আর্জি জানিয়েছেন তারা। যাতে অনুমোদন দিয়েছে কেন্দ্র। ভারতীয় গ্রাহকদের জন্য আইকনিক গাড়ি যেমন Mustang coupe চালু রাখার পরিকল্পনা করছে ফোর্ড।

নথি জাল করে দোকান বিক্রি! সুশান্ত ঘোষের বিরুদ্ধে ফের দায়ের FIR

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের