চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোট বড়ই বালাই! প্রচারে বেরিয়ে মাটি কাটলেন বিজেপি প্রার্থী

নিজস্ব প্রতিনিধি: হাড়োয়া বিধানসভায় নির্বাচনী প্রচারে এক অভিনব ছবি তুলে ধরলেন বিজেপি প্রার্থী ভাস্কর মণ্ডল। প্রচারের ফাঁকে গ্রামবাসীদের সঙ্গে মাটি কাটার কাজে হাত লাগালেন তিনি। যা নিয়ে বিজেপিকে প্রার্থীকে নিয়ে শুরু হয়েছে তরজা।

সোমবার (13 এপ্রিল) বসিরহাটের হাড়োয়া বিধানসভার হাদিপুর-ঝিকরা ২নং গ্রাম পঞ্চায়েতের আজিজনগরে প্রচারে গিয়ে ভাস্কর মণ্ডল সরাসরি সাধারণ মানুষের সঙ্গে মিশে যান। একটি বাড়ি তৈরির জন্য মাটি কাটার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। সেই দৃশ্য দেখে তিনি আর দূরে থাকেননি। নিজেই কোদাল হাতে নিয়ে কাজে নেমে পড়েন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। কারণ ভোটের ময়দানে প্রার্থীর এমন সরাসরি অংশগ্রহণ সচরাচর দেখা যায় না। এই মানবিক মুহূর্তকেই রাজনৈতিক বার্তায় রূপান্তর করেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে গ্রামবাসীদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা হিন্দু-মুসলিম ভেদাভেদ না করে সকলের কাছে যাচ্ছি। মানুষ এখন বুঝতে পারছে কারা তাদের পাশে আছে আর কারা শুধু ভোটের সময় আসে।‘

পাশাপাশি, এলাকার ভাঙাচোরা রাস্তা, অপর্যাপ্ত পরিষেবা এবং উন্নয়নের অভাবের কথাও তুলে ধরেন তিনি। ভাস্কর মণ্ডলের বক্তব্যে স্পষ্ট,  তিনি সংখ্যালঘু ভোটব্যাঙ্কেও প্রভাব ফেলতে চাইছেন। তাঁর দাবি, এবার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেবে এবং ভারতীয় জনতা পার্টিকেই বেছে নেবে। মাঠে নেমে মাটি কাটা থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে প্রচার। সব মিলিয়ে হাড়োয়ার ভোটযুদ্ধে ভাস্কর মণ্ডলের প্রচার যে এক নতুন মাত্রা পাচ্ছে, তা বলাই যায়।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ