প্রায় ৩৬০ বছরের ঐতিহ্য রক্ষা, শান্তিপুরের বাগআঁচড়ায় প্রাচীন শিবমন্দির পুনর্নির্মাণ

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: শান্তিপুরের বাগআঁচড়ায় প্রাচীন শিব মন্দির পুনর্নির্মাণ। প্রায় ৩৬০ বছরের প্রাচীন ঐতিহ্য বহনকারী শিব মন্দির নতুন রূপে যেন আত্মপ্রকাশ করা হল। স্থানীয় সূত্রে জানা যায়,  একসময় এই অঞ্চলটি ‘ব্রহ্ম শাসন’ নামে পরিচিত ছিল এবং এখানেই প্রথম জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। সেই সময়ে বৃহৎ এলাকাজুড়ে চারটি মন্দির ছিল, যার মধ্যে বর্তমানে একটি মন্দিরের ধ্বংসাবশেষ এখনও টিকে আছে।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, চাঁদরাই নামে এক ব্যক্তি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৪০ সালে প্রকাশিত বাংলার রেলপথ গ্রন্থে ভ্রমণ কাহিনীর মাধ্যমে এই মন্দিরের উল্লেখ ও ছবি প্রকাশিত হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে মন্দিরগুলির অধিকাংশই বিলুপ্ত হয়ে যায়। একটি মন্দির বট ও অশ্বত্থ গাছের শাখার মধ্যে আজও ধ্বংসস্তূপ হিসেবে দৃশ্যমান। এই ঐতিহ্য পুনরুজ্জীবনের উদ্যোগ নেন জেলা পরিষদের সদস্য রিক্তা কুন্ডু। তিনি জানান,  ছোটবেলায় তাঁর বাবার কঠিন অসুস্থতার সময় তাঁর মা নিয়মিত শিবের ব্রত ও উপোস করতেন। যার ফলেই তাঁর বাবা সুস্থ হয়ে ওঠেন বলে বিশ্বাস। সেই থেকেই তাঁর মনে শিব মন্দির নির্মাণের ইচ্ছা জন্মায়।

জানা গিয়েছে, রিক্তা কুন্ডুর মা তাঁকে কিছু সোনার গহনা উপহার দেন, যা তিনি নিজে ব্যবহার না করে মন্দির পুনর্নির্মাণে কাজে লাগানোর সিদ্ধান্ত নেন। স্থানীয় যুবকদের সহযোগিতায় সম্পূর্ণ অরাজনৈতিকভাবে এই পুনর্নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে উৎসাহ ও আবেগের সঞ্চার হয়েছে এবং বহু প্রাচীন ঐতিহ্য আবার নতুন করে প্রাণ ফিরে পেল।

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…