পয়লা বৈশাখে মানসিক চাপ নাকি আয়বৃদ্ধি, কেমন কাটবে দিন?

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ নববর্ষ (১৫ এপ্রিল)। বছরের শুরুতে কেমন কাটবে সকল জাতক জাতিকাদের দিন। 

মেষ : মানসিক চাপ কিছুটা কমবে। কর্মক্ষেত্র উদ্বেগের। আর্থিক ও আয় নিতান্ত চলনসই। আত্মীয়ের বাড়িতে আতিথ্যগ্রহণ ও কোথাও বেড়াতে যাবেন। কারও অনুরোধ রক্ষা ও কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। শরীর ও মনের শান্তি নষ্ট হবে। গৃহে আত্মীয়ের আগমন ঘটবে।

বৃষ : স্মৃতিচারণে কাটবে। সামান্য আয়বৃদ্ধি ও কর্মক্ষেত্রে যোগাযোগ সুফলদায়ক হবে। পারিবারিক শান্তি নষ্ট। কারও সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হবে। গৃহে অতিথির আগমন। সম্মানহানি হতে পারে। প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন।

মিথুন : বিচ্ছিন্ন ঘটনার সমন্বয়ে অধিকাংশ সময় মানসিক ভাবে বিব্রতবোধ করবেন। নিকট আত্মীয় কিংবা বন্ধুর ব্যবহার মনকে বিষাদাছন্ন করে তুলবে। কারও সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হবে। আর্থিক অনটন থাকবে। হঠাৎ কিছু অর্থ হাতে আসবে। অযথা শত্রু বৃদ্ধি। কোনও বন্ধু খারাপ খবর আনতে পারে। কর্মক্ষেত্র গতানুগতিক। পুলিশ কিংবা আইন সংক্রান্ত ঝামেলায় জড়াতে পারেন।

কর্কট : মানসিক বিষণ্ণতার মধ্যেই দিনের অধিকাংশ সময় কাটবে। বিচ্ছিন্ন ঘটনায় মানসিক ও পারিবারিক শান্তি নষ্ট হবে। আয় ও কর্মক্ষেত্র হতাশার সৃষ্টি করবে। আর্থিকটানও কিছুটা থাকবে। কারও কথা রক্ষার্থে কোথাও যেতে পারেন। অকারণ মনোমালিন্যের সৃষ্টি হবে।

সিংহ : কর্মক্ষেত্র গতানুগতিক নৈরাশ্যপূর্ণ। আর্থিক টান পড়লেও প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে। গৃহে অশান্তির পরিবেশ। মানসিক শান্তির অভাব। ভবিষ্যৎ ভাবনা বৃদ্ধি পাবে। উচ্চপদস্থ অথবা বয়স্ক ব্যক্তির বিরূপভাজন হবেন।

কন্যা: দিনটা যোগাযোগের পক্ষে অনুকূলে। মানসিক চাপ আগের তুলনায় অনেক কমবে। আর্থিক দিক থেকে সামান্য যোগাযোগ বৃদ্ধি। অযাচিত কিছু অর্থ হাতে আসবে। ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন।

তুলা : শারীরিক অস্বস্তির কারণে কোনও পরিকল্পনা ব্যর্থ হতে পারে। দিনের অধিকাংশ সময় মানসিক বিষণ্ণতার মধ্যে কাটবে। কোনও আত্মীয়ের সঙ্গে মনোমালিন্য ও ঝগড়ার সৃষ্টি হবে। কোনও ব্যাপারে মানসিক আঘাত পেতে পারেন। মানসিক উৎকণ্ঠা ও উদ্বিগ্নতা দেখা দেবে।

বৃশ্চিক: মানসিক চাপ কিছুটা কমবে। কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝামেলা দেখা দেবে। আর্থিক টান থাকলেও কিছু অর্থ হাতে এসে যাবে। কোনও শুভকর্মে যোগদান করবেন। আত্মীয়ের গৃহে আতিথ্য গ্রহণ করতে হবে। গৃহে অশান্তি ও ঝগড়ার সৃষ্টি হবে।

ধনু : কোনও বয়স্ক ব্যক্তির বিরূপভাজন হবেন। কোনও ব্যাপারে মানসিক আঘাত কিংবা অপমানিত হতে পারেন। কারও সঙ্গে অকারণ বচসা ও ঝগড়ার সৃষ্টি হবে। নিজের দোষে ক্ষতির সম্ভাবনা। কর্মস্থান শুভ নয়। হঠাৎ কিছু অর্থ আসবে তবে স্থায়িত্ব কম।

মকর : দিনটা আনন্দের মধ্যেই কাটবে। অযাচিত কিছু অর্থ পাবেন। দ্রব্যলাভ যোগও বর্তমান। কর্মক্ষেত্র সম্পর্কে দুশ্চিন্তা বর্তমান থাকলেও সামান্য অর্থাগমের পক্ষে অনুকূল। সামান্য কারণে সাময়িক কোনও ঘটনা বা কথা মনের উপর আঘাত আনতে পারে।

কুম্ভ : টুকটাক অর্থাগমের পক্ষে দিনটা অনুকূলে। তবে দিনের অধিকাংশ সময় মানসিক বিষণ্ণতার মধ্যে দিয়ে অতিবাহিত হবে। কোনও ব্যাপারে মনের উপর চাপ বৃদ্ধি বা মানসিক আঘাত, কারও অনুরোধ রক্ষা, বন্ধুসঙ্গ প্রীতিবৃদ্ধি এবং কোনও আত্মীয় কিংবা বন্ধুর গৃহে বেড়াতে যাবেন।

মীন : দ্বিধা ও দ্বন্দ্বপূর্ণ মানসিক অবস্থার মধ্যে দিয়ে দিনের অধিকাংশ সময় অতিবাহিত হবে। কোনও কাজেই তেমন কোনও আমেজ পাবেন না। অতীত স্মৃতি মনকে অহরহ বিব্রত করবে। কর্মক্ষেত্র আশাভঙ্গ করবে। আয়ের ক্ষেত্র চলনসই, তবে ব্যয় বাড়বে প্রবল।

 

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

২০০ কোটি প্রতারণা মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে চার্জশিট গঠনের নির্দেশ

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

চিড়িয়াখানায় প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে ‘ডোনাল্ড ট্রাম্প’, বসানো হচ্ছে স্ট্যান্ড ফ্যান