১৫০ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL, জলের দরে মিলছে ২ জিবি ডেটা ও আনলিমিটেড কল

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন অফারে চমক দিল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। কম খরচে দীর্ঘমেয়াদি পরিষেবা খুঁজছেন এমন গ্রাহকদের জন্য এবার বড় সুবিধা নিয়ে হাজির হয়েছে সংস্থাটি। আকর্ষণীয় ডেটা, আনলিমিটেড কলিং এবং দীর্ঘ ভ্যালিডিটির এই প্ল্যান ইতিমধ্যেই গ্রাহকদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড সম্প্রতি তাদের নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান চালু করেছে, যার দাম রাখা হয়েছে ৯৯৭ টাকা। এই প্ল্যানে গ্রাহকরা টানা ১৫০ দিন বা প্রায় ৫ মাসের ভ্যালিডিটি পাবেন, যা বর্তমানে বাজারে অন্যতম দীর্ঘমেয়াদি সস্তা প্ল্যান হিসেবে বিবেচিত হচ্ছে। শুধু তাই নয়, প্রতিদিন ২ জিবি করে হাই-স্পিড ডেটা দেওয়া হচ্ছে, যা ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুবিধা।

এই প্ল্যানের আরেকটি বড় আকর্ষণ হল আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা, যা দেশের যেকোনো প্রান্তে ব্যবহার করা যাবে। এর সঙ্গে যুক্ত রয়েছে ফ্রি ন্যাশনাল রোমিং, ফলে ভ্রমণের সময় অতিরিক্ত খরচের চিন্তা থাকছে না। সংস্থাটি তাদের অফিসিয়াল X (আগের টুইটার) প্ল্যাটফর্মে এই নতুন অফারের কথা ঘোষণা করেছে।

আরও পড়ুন: মৃত্যু কি শেষ, নাকি নতুন যাত্রার শুরু? কী বলছে আধ্যাত্মিক ব্যাখা

এর পাশাপাশি, গ্রাহকদের বিনোদনের অভিজ্ঞতা বাড়াতে BSNL নিয়ে এসেছে নতুন BiTV সাবস্ক্রিপশন প্ল্যান। মাত্র ১৫১ টাকায় এই পরিষেবা পাওয়া যাবে, যার মাধ্যমে ব্যবহারকারীরা ১০০০-এরও বেশি লাইভ টিভি চ্যানেল দেখতে পারবেন। শুধু লাইভ টিভিই নয়, জনপ্রিয় সিনেমা, টিভি শো এবং ওয়েব সিরিজ উপভোগের সুযোগও থাকছে এই প্ল্যাটফর্মে। এই BiTV প্ল্যানটির ভ্যালিডিটি এক মাস। যারা কম খরচে ডেটা ও বিনোদনের পূর্ণ প্যাকেজ খুঁজছেন, তাদের জন্য BSNL-এর এই নতুন অফার নিঃসন্দেহে একটি লাভজনক বিকল্প হয়ে উঠতে পারে।

বুধের নক্ষত্র পরিবর্তন, ৩ নভেম্বর উন্নতির দরজা খুলে যাবে ৪ রাশির জাতকদের

ভূতচতুর্দশীতে কোন কোন ১৪ শাক খেতে হয়? পড়ুন বিস্তারিত

দীপাবলির আগে লক্ষ্মী যোগ! মালামাল হবেন ৩ রাশির জাতকরা

পালাবদলের বাংলায় মুছল মমতার নাম, থাকলেন জ্যোতি বসু

ঠাকুরবাড়িতে শুভেন্দুর পাতে ছিল চিংড়ির পিঠে, কীভাবে বানাবেন এই পদ? জানুন…

জমি বিবাদকে ঘিরে রণক্ষেত্র তেহট্ট, ধারালো অস্ত্রের কোপে আহত মহিলা-সহ ১০, তদন্তে পুলিশ

হাসপাতালের বেডে মা, মন ভাল রাখতে পাশে বসে বাঁশিতে সুরের ঝড় প্রাক্তন মুখ্যমন্ত্রীর

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও গেরুয়া ছোঁয়া, বদলে গেল লোগো

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর