অক্ষরদের দাপটে দিশেহারা বিরাটরা, দিল্লিকে ১৭৬ রানের টার্গেট দিল বেঙ্গালুরু

Share:

নিজস্ব প্রতিনিধি: বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস। শনিবার (১৮ এপ্রিল) টসে জিতে অক্ষরের দিল্লি প্রথমে ব্যাট করতে পাঠায় রজত পাতিদারদের টিমকে।  বেঙ্গালুরুকে ২০০ রানের  গণ্ডি পার করতে দেয়নি অধিনায়ক অক্ষর প্যাটেলের দল। ৮ উইকেট হারিয়ে বিরাটরা তুলেছেন ১৭৫ রান। অর্থাৎ দিল্লিকে জিততে হলে করতে হবে  ১৭৬  রান।  শুরু থেকেই পরপর উইকেট হারাতে থাকে আরসিবি।   

এদিন বড় রান করতে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। ১৩ বলে ১৯ রান করে আউট হয়ে যান কিং কোহলি। লড়াই করেছেন সল্ট। তিনি এদিন দলের পক্ষ থেকে একা করেছেন অর্ধশতরান। ঝোড়ো ব্যাটিংয়ে  ৩৮ বলে ৬৩ রান করে সাজঘরে ফেরেন সল্ট। তাঁকে ফেরান কুলদীপ যাদব।  এদিন একেবারেই  ছন্দে ছিলেন না দেবদূত পড্ডিক্কাল। ১৩ বলে মাত্র ১৮ রান করে আউট হন তিনি। রান পাননি অধিনায়ক রজত পাতিদারও। দলকে বড় রানে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছেন আরসিবি অধিনায়ক। মুকেশ কুমারের বলে মাত্র ৪ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। প্রথম দিকের ব্যাটসম্যানরা আউট হওয়ার পর লড়াই করার চেষ্টা করেছিলেন টিম ডেভিড। তবে বেশিক্ষণ টিকে  থাকতে পারেননি তিনি। তাঁকে ফিরিয়েছেন অক্ষর প্যাটেল।  রোমারিও শেফার্ড আউট হন কুলদীপের বলে।  শনিবার  দুটি করে উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব, লুঙ্গি এনগিডি।   

আরও পড়ুন:  মাঠে ছিলেন ব্যাটারদের যম! ICU-তে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন তারকা বোলার

উল্লেখ্য, চলতি বছরে আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছে  গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে শনিবারে সেই ছন্দ একেবারেই দেখা যায়নি। এখনও পর্যন্ত তারা পাঁচটি ম্যাচ খেলে জিতেছে চারটিতে। লিগ টেবলে রয়েছে  দ্বিতীয় স্থানে।  আরসিবির পয়েন্ট ৮। শেষ ম্যাচেও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছিল তাঁরা। অন্যদিকে শনিবার পরিবেশ সচেতনতার বার্তা দিতে আজ সবুজ জার্সি পড়ে ময়াদানে নেমেছিলেন বিরাটরা। প্রত্যেকবছর একটা মরশুমের  করে ম্যাচে সবুজ রংয়ের জার্সি পরে মাঠে নামে আরসিবি। 

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ