প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লক্ষ্য বাংলা, তাই প্রচারে কোনও ফাঁক রাখতে চাইছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় প্রথম দফার ভোটের দিনও তাই প্রচারে ব্যস্ত থাকবেন মোদি-শাহ। বিজেপি সূত্রে খবর, আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটের দিন দুটি জনসভা রয়েছে মোদির। প্রথমটি উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে ও দ্বিতীয়টি দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে। তারপরেই হাওড়াতে ওইদিন রোড শো রয়েছে নরেন্দ্র মোদির। একই দিনে রাজ্যে দুটি সভা রয়েছে অমিত শাহেরও। হুগলি লোকসভা ও আরামবাগে সেদিন দুপুরে জনসভা করবেন শাহ। বিকেলে বারাসতে রোড শো রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

আরও পডুন: ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

বাংলাকে এবার পাখির চোখ করেছে বিজেপি। ভোট ঘোষণা হতেই লাগাতার রাজ্যে একাধিক জনসভা ও রোড শো করছেন মোদি-শাহ। কখনও আবার রাস্তায় নেমে জনসংযোগ ও দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। এবার প্রথম দফার ভোটের দিনও বাংলাতেই পড়ে থাকবেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও এতে কোনও লাভ হবে না বলেই মত তৃণমূলের। রাজ্যের শাসকদলের তরফে কটাক্ষের সুরে বলা হয়েছে, ‘২০২১-এও ডেইলি প্যাসেঞ্জারি করেছিলেন মোদি-শাহ। তাতে আমাদের আসন বৃদ্ধি পেয়েছে। এবারেও তাই হবে।’ ভোটের দিন মোদির সভা কিংবা প্রচার নিয়ে এদিন হুগলির তারকেশ্বরের জনসভা থেকে কটাক্ষ করেছিলেন তৃণমূলনেত্রী। ভোটের দিন এই স্টান্ট নিয়ে প্রশ্ন করেন মমতা।

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

কলকাতায় আকাশ কালো ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?

নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা

সাতসকালের বৃষ্টিতে সাময়িক স্বস্তিতে শহরবাসী

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

অতিরিক্ত প্রোটিন কি শরীরের ক্ষতি করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত