আইপিএলে ‘ব্ল্যাক ম্যাজিক’ বিতর্ক,  ভাইরাল চিঠি ভুয়ো বললেন ললিত মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ ঘিরে ‘ব্ল্যাক ম্যাজিক’ বিতর্কে নতুন মোড়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি চিঠিকে সম্পূর্ণ ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদি। তবে একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, অতীতে এমন অদ্ভুত ঘটনা আইপিএলে ঘটেছে বলেও তাঁর কাছে তথ্য রয়েছে।

এই বিতর্কের সূত্রপাত ১৯ এপ্রিল আইপিএল ২০২৬ এসআরএইচ এবং সিএসকে ( IPL 2026 SRH vs CSK)  ম্যাচ চলাকালীন একটি ভাইরাল ভিডিও ঘিরে। সেখানে এক দর্শককে ‘লেবুর টোটকা’ করতে দেখা যায়। ঠিক তার পরেই সিএসকের ব্যাটার শিভম দুবে আউট হয়ে গেলে ঘটনাটি ঘিরে নানা জল্পনা শুরু হয়।

ম্যাচে ১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল চেন্নাই। পাওয়ারপ্লেতে ৭৬ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকেই রেখেছিল তারা। কিন্তু ধীরে ধীরে ম্যাচে ফেরে হায়দরাবাদ। গুরুত্বপূর্ণ সময়ে দুবের উইকেট পড়তেই ম্যাচের মোড় ঘুরে যায়। শেষ ওভারে ১৮ রান রক্ষা করতে নেমে কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় হায়দরাবাদ। নির্ধারিত ২০ ওভারে চেন্নাই থামে ১৮৪/৮-এ।

এদিকে, ভাইরাল চিঠি নিয়ে প্রশ্ন তুললেও ললিত মোদি দাবি করেছেন, ২০১১ মরশুমে এক দলের মালিক প্রতিপক্ষের ড্রেসিংরুমে এমন কাজ করেছিলেন বলেও তাঁর কাছে ‘প্রমাণ’ ছিল। ভবিষ্যতে এই ধরনের ঘটনাগুলি তিনি প্রকাশ্যে আনবেন বলেও জানিয়েছেন।যদিও পুরো ঘটনায় এখনও পর্যন্ত আইপিএল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কোনও দলের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

মর্মান্তিক! প্রেমিকার ছেলের হাতে খুন হলেন ‘Top Gun: Maverick’ অভিনেতা জেমস হ্যান্ডি

বাগনানের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ঝাঁটা-জুতো হাতে বিক্ষোভ মহিলাদের

‘চেয়ারের মর্যাদা রাখতে পারছি না’, মেয়র পদে ইস্তফা দিয়ে বললেন ফিরহাদ

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তিন নম্বরে কে? জল্পনায় ইতি, সাই সুদর্শনকে নিয়ে বড় ইঙ্গিত গম্ভীরের

মিমির বিরুদ্ধে চার্জশিট, আগামী সপ্তাহে বনগাঁ আদালতে হাজিরা দিতে হবে নায়িকাকে

গোডাউন খুলতেই দুর্নীতির পাহাড়! স্তূপাকার ময়লা ফেলার গাড়ি দেখে হতবাক অগ্নিমিত্রা

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?