মর্মান্তিক! প্রেমিকার ছেলের হাতে খুন ‘Top Gun: Maverick’ অভিনেতা জেমস হ্যান্ডি

লস অ্যাঞ্জেলসে নিজের বাড়িতেই খুন হলেন প্রবীণ হলিউড অভিনেতা জেমস হ্যান্ডি। যিনি ‘Jumanji’ এবং ‘Top Gun: Maverick’-এ অভিনয়ের জন্যে সর্বাধিক পরিচিত ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: লস অ্যাঞ্জেলসে নিজের বাড়িতেই খুন হলেন প্রবীণ হলিউড অভিনেতা জেমস হ্যান্ডি। যিনি ‘Jumanji’ এবং ‘Top Gun: Maverick’-এ অভিনয়ের জন্যে সর্বাধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। জেমস হ্যান্ডির মৃত্যুর ঘটনায় তাঁর প্রেমিকার ছেলে মাইকেল গ্লেডহিলকে (৪৪) গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত নিজেই জেমসকে হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। গ্লেডহিল তাঁর মায়ের সঙ্গে জেমস হ্যান্ডির বাড়িতে থাকতেন।

বুধবার (৩ জুন) সকালে ঘটনাটি ঘটে। যখন জেমসকে খুন করার পর গ্লেডহিল নিজেই ৯১১ নম্বরে ডায়াল করে পুলিশকে খবর দেন। লস অ্যাঞ্জেলস পুলিশ জানিয়েছেন, ‘আমাদের কাছে একটি ফোন এসেছিল। বলা হয়, আমি এইমাত্র একজন পাপী মানুষকে হত্যা করেছি।’ ফোন পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির সামনের উঠোনে হ্যান্ডিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। তাঁকে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল। তাঁরা অভিনেতাকে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতাল থেকে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তদন্তকারীরা আরও জানিয়েছেন যে, গ্লেডহিল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনিই কর্মকর্তাদের কাছে নিজের পরিচয় দেন। এরপর তাঁকে গ্রেফতার করা হয়। খুনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে।কিন্তু কী কারণে হ্যান্ডিকে খুন করলেন গ্লেডহিল, তা জানা যায়নি। হ্যান্ডির মৃত্যুর তদন্ত এখনও চলছে।

প্রসঙ্গত, জেমস হ্যান্ডি প্রায় পাঁচ দশক ধরে হলিউডে রাজত্ব করেছেন। চলচ্চিত্র, টেলিভিশন এবং থিয়েটার জুড়ে প্রায় ১৫০টি প্রকল্পে তিনি কাজ করেছেন। ১৯৯৫ সালের ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার চলচ্চিত্র ‘জুমানজি’-তে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন। ২০২২ সালের ব্লকবাস্টার ‘টপ গান: ম্যাভেরিক’-এ বারটেন্ডার জিমি চরিত্রে অভিনয় করেও সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এছাড়া NCIS: Los Angeles, The Closer, Cold Case, Alias, Crossing Jordan, Commander in Chief, Criminal Minds, Castle, 9-1-1, এবং Mulaney-এর মতো প্রশংসিত সিরিজে অভিনয় করেছেন তিনি। ১৯৭৭ সালে ‘ট্যাপস’ চলচ্চিত্রের মাধ্যমে পর্দায় তিনি হলিউডে ডেবিউ করেছিলেন।

দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনে সিলমোহর বুবলীর, মেয়ের কী নাম রাখলেন?

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন

রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

তোলাবাজির অভিযোগে পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষের গাড়ির চালক গ্রেফতার

তৃণমূলে ইস্তফার হিড়িক, পদত্যাগ করলেন কাটোয়া পুরসভার চেয়ারম্যান

তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার শয়ে শয়ে সাদা থান, বালতি-মশারি

বাগনানের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ঝাঁটা-জুতো হাতে বিক্ষোভ মহিলাদের

‘চেয়ারের মর্যাদা রাখতে পারছি না’, মেয়র পদে ইস্তফা দিয়ে বললেন ফিরহাদ

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের