বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হাসিনার দল ছেড়ে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের নেত্রী। জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। সেখানেই রয়েছে হাসিনার দল আওয়ামী লীগের এক নেত্রীরা নাম। তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। কেউ নন তিনি হলেন ‘আওয়ামী লীগের গড়’ হিসাবে পরিচিত গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা কমিটির অন্যতম সম্পাদক সুবর্ণা শিকদার ঠাকুর। 

সোমবার (২০ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী  ৩৬ জনের চূড়ান্ত তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়।  মনোনয়ন পাওয়ার পরে সোমবার তিনি বলেন, ‘‘আমি অনেক দিন সক্রিয় রাজনীতি করিনি। আমার অনুমতি না নিয়েই আওয়ামী লীগের কমিটিতে আমার নাম রাখা হয়েছিল।’’ তবে হাসিনার দলের নেত্রীকে মনোনয়ন দেওয়াতে বিএনপির নেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এদিকে এই ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন,  ‘দীর্ঘদিন দলের জন্য ত্যাগ স্বীকার করা নেতাকর্মীদের মূল্যায়ন হওয়া উচিত ছিল। অন্য দল থেকে এসে সরাসরি মনোনয়ন পাওয়া আমাদের জন্য হতাশাজনক।’

আরও পড়ুন: অভিষেকের রানিবাঁধের সভার আগেই ভাঙন বিজেপিতে, তৃণমূলে যোগ রাজ্য কমিটির সদস্য

উল্লেখ্য, আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন হবে। জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন সংখ্যা ৫০টি। প্রতি ৬ জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত মহিলা আসন বণ্টন হবে। সে হিসেব অনুসারে, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে ১টি সংরক্ষিত আসন পাবে।  

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের