চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নন্দীগ্রামের বিজেপি নেতার ‘অশ্লীল ভিডিও’ ভাইরাল, পাল্টা কটাক্ষ তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি: ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হচ্ছে রাজ্য-রাজনীতি। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। এবার প্রকাশ্যে এসেছে বিজেপি নেতার অশ্লীল ভিডিও। নিন্দার ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘এই মুহুর্তে’।

তৃণমূল নেতা শান্তনু সেন সাংবাদিক বৈঠক করে বলেন, ভারতীয় জনতা পার্টি মহিলাদের সম্মানের কথা বলে। কিন্তু তমলুক সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক তথা নন্দীগ্রামের বিজেপি নেতার একটি অশ্লীল ভি়ডিও সামনে এসেছে। যারা নিজেরা এইধরণের কাজে যুক্ত থাকে, তাদের মুখে নারী সুরক্ষা বা সম্মানের কথা মানায় না। তাই বাংলার মানুষ আসন্ন বিধানসভা নির্বাচনে তার যোগ্য জবাব দিয়ে দেবে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, AI দিয়ে বানানো হয়েছে ভিডিও। এই ধরণের ভিডিও বানিয়ে অযথা মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়, নন্দীগ্রামে। আগামী ২৩ এপ্রিল বৃহস্পতিবার ভোট হবে এই কেন্দ্রে। তার আগে সেই নন্দীগ্রামে দাঁড়িয়েই তৃণমূলের টার্গেট বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। অভিষেক বলেছেন, এখানে ধমকানো চমকানো হচ্ছে এবং নোটিস পাঠাচ্ছে। যদি মা-বোনেরা প্রতিবাদের রাস্তা বেছে নেন তার দায় নেবে কে? এই নন্দীগ্রামের মাটিতে মানুষ আগামী দিন মাথা উঁচু করে ভোট দেবে এবং ২৫ হাজারের বেশি ব্য়বধানে তৃণমূল প্রার্থী জিতবে, বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন দেখার নন্দীগ্রাম কেন্দ্রে শেষ হাসি কার হয়। 

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ