চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লক্ষ্য ভবানীপুর, তাই এই আসনকে কেন্দ্র করে বাড়তি সতর্ক নির্বাচন কমিশন। প্রতি পদক্ষেপেই রাখা হচ্ছে নজর। কোনও আধিকারিকের ভুলভ্রান্তি নজর এড়াচ্ছে না কমিশনের। এবার সেই ভবানীপুরেরই তিন আধিকারিককে সাসপেন্ড করল কমিশন। কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (SAI) এলডিসি সত্যরঞ্জন পাল, দুর্গাবালা দত্ত গার্লস স্কুলের শিক্ষক সৌভিক নন্দী এবং স্টেশনারি দপ্তরের ইউডিসি সুরঞ্জন দাসকে। তাঁদের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। যা বিরল বলেই মনে করছে প্রশাসনিক মহল। কমিশনের দাবি, ওই তিন সরকারি আধিকারিক নিয়ম মানেননি এবং গাফিলতি করেছেন কর্তব্যে।

আরও পডুন: ‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

তাঁদের তিনজনের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে কমিশন জানিয়েছে, গত ১৭ এপ্রিল রাতের শিফ্টে ফ্লাইং স্কোয়াডের দায়িত্বে ছিলেন ওই তিন আধিকারিক। ভোটের সময়ে গোটা এলাকা ঘোরার কাজ করে এই স্কোয়াড। কেন্দ্রীয় পর্যবেক্ষক ডি. রঞ্জিত কুমার আকস্মিক পরিদর্শনে এসে দেখেন, তাঁরা ভবানীপুর থানার কাছে বসে রয়েছেন। কোথাও যাননি। রাত সাড়ে দশটা থেকে ১১টার মধ্যে কোথায় কোথয় পরিদর্শন করেছেন, সেই সময়ে কোনও কাজের রেকর্ড বা নথিও দেখাতে পারেননি তাঁরা। তাই এই পদক্ষেপ বলে জানিয়েছে কমিশন।

হাইভোল্টেজ ভবানীপুরে এবারে সম্মুখসমরে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দুই হেভিওয়েটের লড়াই দেখবে মিনি ভারতবর্ষ। তাই এই কেন্দ্রতে বাড়তি নজর রয়েছে কমিশনের।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ