অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন টিম কুক। তাঁর জায়গায় অ্যাপলের পরবর্তী সিইও হচ্ছেন জন টার্নাস। তিনি এই মুহূর্তে অ্যাপলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারের প্রধানের পদে রয়েছেন। চলতি বছরের ১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে নিজের পদ থেকে ইস্তফা দেন টিম কুক। তারপরেই সেই পদে আসবেন জন টার্নাস। দীর্ঘ ২৫ বছর ধরে অ্যাপলের সিইও ছিলেন টিম কুক। শারীরিক অসুস্থতার জন্য ২০১১ সালে এই টেক কোম্পানির সিইও-এর পদ ছেড়ে দেন স্টিভ জোবস। তখন থেকেই ওই পদে রয়েছেন টিম কুক।

আরও পডুন: যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

আপাতত গোটা গ্রীষ্মকালীন সময়ে অ্যাপলের সিইও থাকছেন টিম। জন টার্নাসকে সবটা বুঝিয়ে দিতেই একসঙ্গে কাজ করবেন তাঁরা। ১ সেপ্টেম্বর নিজের দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন কুক। এই বিষয়ে টিম কুক জানিয়েছেন, ‘অ্যাপলের সিইও পদে থাকা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সৌভাগ্য। এই অভিজ্ঞতা কোনওদিন ভুলব না আমি। কিন্তু আমার জায়গায় আসা জনের প্রকৌশলী মন, নতুন কিছু আবিস্কারের চেষ্টা এবং সততা ও সম্মানের সঙ্গে নেতৃত্ব দেওয়ার হৃদয়, দক্ষতা রয়েছে ওর।’ ৬৫ বছর বয়সী টিম কুক এবার থেকে অ্যাপলের এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে বসবেন।

আইফোন নির্মাতা কোম্পানিতে ১৯৯৮ সালে যোগ দেন টিম। প্রথমে এই টেক কোম্পানির সিওও পদে কর্মরত ছিলেন তিনি। কিন্তু তাঁর দক্ষতা ও কাজের ধরনের জন্য শীর্ষে দ্রুত উঠে আসেন টিম কুক। অ্যাপলের তরফেই বলা হয়, কুকের জমানায় সবচেয়ে বেশি বিক্রি বেড়েছে তাঁদের আইফোন, ট্যাব ও ল্যাপটপের।

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

হজমোলা চাকতে গিয়ে যা করলেন ইউক্রেনের মহিলা…..দেখলে ভিমরি খাবেন

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

অবৈধ নির্মাণ রুখতে গিয়ে পুলিশের উপর হামলা, উত্তপ্ত ভাঙড়

গ্রামপঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ছোঁড়া হল ডিম, তুমুল বিক্ষোভ ঝাড়গ্রামে

চালু হল হাবড়া-হাওড়া সরকারি বাস, জেনে নিন সময়সূচী ও রুট ম্যাপ

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন

রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

তোলাবাজির অভিযোগে পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষের গাড়ির চালক গ্রেফতার