চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গুজরাতের বিরুদ্ধে ম্যাচে শতরান করা তিলকের কানে দিয়েছিলেন কোন মন্ত্র, জানালেন হার্দিক

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার (২০ এপ্রিল) জয়ের মুখ দেখেছে মুম্বই। নেপথ্যে ছিল  তিলক ৪৫ বলে অপরাজিত ১০১ রানের এক দুর্দান্ত ইনিংস। এই জয়ের পর স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্যে। তবে শতরান করার আগে খেলার মাঝেই তিলকের কানে অধিনায়ক হার্দিক দিয়েছিলেন  বিশেষ এক মন্ত্র। ৯৯ রানে গুজরাতকে হারানোর পর হার্দিক নিজেই জানিয়েছেন সেই কথা। 

টানা চারবার হারের পর জয়ী হয়ে হার্দিক বলেছেন, তিলক ভার্মার প্রতিভার ওপর তাঁর সবসময়ই বিশ্বাস ছিল। ২২ বলে ১৯ রান করার পর, তিলক তাঁর অধিনায়কের কাছ থেকে কড়া কথা শোনেন এবং সেখান থেকেই খেলার মোড় দ্রুত ঘুরে যায়। সোমবার আহমেদাবাদে ম্যাচ শেষে হার্দিক বলেন, “আমার মনে হয়, আমি উপলব্ধি করেছি যে তিলকের যে ধরনের প্রতিভা আছে, তাতে তার সত্যিই চিন্তার কোনো কারণ নেই। তাই আমার বার্তা ছিল, শুধু বলের দিকে নজর রাখো এবং বল মারো। তাঁর মাঠে নেমে ভালো খেলার এটাই সঠিক সময় ছিল। তিলক, দল এবং মুম্বই ইন্ডিয়ান্সের জন্য এটা খুবই প্রয়োজনীয় ছিল।”

আরও পড়ুন:  ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

মুম্বইয়ের অধিনায়ক আরও বলেছেন, “প্রতিপক্ষের মাঠে গিয়ে জেতা সবসময়ই কঠিন, কিন্তু একই সঙ্গে আহমেদাবাদ মুম্বই ইন্ডিয়ান্সের জন্য একটি কঠিন জায়গা। আমরা বেশ ভালো ক্রিকেট খেলেছি। এটা খুবই বিশেষ অনুভূতি, কারণ এই জয়টা খুব দরকারি ছিল। অন্যদিকে ম্যাচ হেরে গুজরাত টাইটানসের অধিনায়ক শুভমন গিলকে বেশ হতাশ দেখাচ্ছিল এবং শেষ ছয় ওভারে ৯৫ রান দেওয়ার বিষয়ে তিনি কোনো রাখঢাক করেননি। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিল বলেন, “সত্যি বলতে, আমার মনে হয় আমরা মাঝের ওভারগুলোতে অনেক বেশি রান দিয়ে ফেলেছি। ওইরকম উইকেটে ১৬০-১৭০ রানই একটা মানানসই স্কোর ছিল।”

Published by:

Share Link:

More Releted News:

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

 কিউইদের হারিয়ে একদিনের সিরিজে সমতা ফেরাল টাইগাররা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ