নন্দীগ্রামে গুন্ডামি আধা সেনার জওয়ানদের, বেছে বেছে বিজেপি বিরোধীদের উপরে হামলা

Share:

নিজস্ব প্রতিনিধি:  রাত পোহালেই বঙ্গে প্রথম দফার নির্বাচন। ভোটের ঠিক আগেই আধা সেনার জওয়ানদের বিরুদ্ধে কমিশনের কাছে বিরাট অভিযোগ জানাল শাসক দল তৃণমূল।  কোনও কারণ ছাড়াই  নন্দীগ্রামের  গ্রামবাসীদের মারধর, ভয় দেখানোর অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। প্রতিবাদ জানিয়ে প্রমাণ ও ছবি সহ নির্বাচন কমিশনের কাছে  অভিযোগ জানিয়েছে শাসক দল। কমিশনকে দেওয়া চিঠিতে তৃণমূল দাবি করেছে,  সিআরপিএফ বিজেপির কথায় কাজ করছে। শুধু তাই নয় পদ্ম শিবিরের বিরুদ্ধে  কেন্দ্রীয় বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগও আনা হয়েছে। এই ঘটনা অবিলম্বে  বন্ধ  করার দাবিও করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।  

প্রথম দফার  নির্বাচনে গুরুত্বপূর্ণ আসন নন্দীগ্রাম। কারণ এটি রাজ্যের বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকা। মঙ্গলবার সেই  এলাকা থেকেই  গন্ডগোলের খবর মিলেছিল। নন্দীগ্রামের কাঞ্চনপুরের   কয়েক জন গ্রামবাসী  কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে মারধর করার অভিযোগ আনেন। সেই ঘটনার  তার প্রতিবাদে এলাকার মহিলারা বিক্ষোভ দেখান। কেন্দ্রীয় বাহিনীর অত্যাচারে ৪ জন আহত হয়েছে বলেও অভিযোগ করেছেন গ্রামবাসীরা।  নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে তাঁদের চিকিৎসা করা হয়েছে। সেই কথা উল্লেখ করেই   কমিশনকে চিঠি দিয়েছে  তৃণমূল। চিঠিতে  ২১০-নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বাসিন্দাদের উপর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ,  ভয় দেখানো  এবং মারধর করার অভিযোগ  আনা হয়েছে  সিআরপিএফের বিরুদ্ধে।

আরও পড়ুন: ভোটের ডিউটি থেকে অব্যাহতি চাওয়ায় শোকজ নোটিশ! বিপাকে বিশ্বভারতীর একাংশ অধ্যাপক

তৃণমূলের অভিযোগ, সিআরপিএফ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ। এই প্রসঙ্গ টেনেই শাসক দল অভিযোগ করেছে বিজেপি পরিষ্কার ভাবে সিআরপিএফ-কে ব্যবহার করছে। অভিযুক্ত জওয়ানদের সাসপেন্ড করার দাবিও জানানো হয়েছে কমিশনের কাছে। এই ঘটনা আগামী দিনে যাতে না ঘটে সেই কথা নিশ্চিত করার দাবিও তোলা হয়েছে চিঠিতে। 

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু