ভোটের আগের দিন উত্তপ্ত নন্দীগ্রাম, তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর, রুট মার্চ শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি ,নন্দীগ্রাম: আবারও উত্তপ্ত নন্দীগ্রাম।তৃণমূল কর্মীদের মারধোর,বাড়ি ভাংচুরের অভিযোগ বিজেপির দিকে।পাল্টা বিজেপি কর্মীদের মারধোর করেছে তৃণমূল কর্মীরা অভিযোগ বিজেপির।রাত পোহালেই নির্বাচন ।তার আগে আবারো উত্তপ্ত হয়ে উঠল হাইভোল্টেজ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম(Nandigram)।নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাড়কাণ্ডপসরা ৫১ এবং ৫২ নম্বর বুথে তৃণমূল এবং বিজেপি উভয়ে উভয়ের দিকে মারধর এবং বাড়ি ভাঙচুরের অভিযোগ দায়ের করেছে।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ,“মঙ্গলবার রাতে স্থানীয় বিজেপি নেতা মধু সুদন সাহুর নেতৃত্বে বিজেপির দুষ্কৃতীরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তৃণমূল কর্মীদের বাড়ি, টোটো ভাংচুর করে।এমন কি বাড়ির আলমারির লকার ভেঙে গহনা লুট করে।রাস্তায় লাগানো তৃণমূল কংগ্রেসের পতাকা, ফেস্টুন, ছিঁড়ে দেয়।ব্যাপক মারধর করে বলে অভিযোগ”।অপর দিকে বিজেপি অভিযোগ করছে,মঙ্গল মাইতি নামের এক বিজেপি কর্মীকে কাণ্ডপসরা মালাকার মোড়ে ব্যাপক মার ধর করেছে।তার স্পাইনাল কড ভেঙে গিয়েছে”।

তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী পবিত্র কর অভিযোগ করেন “এরা হেরে যাবার ভয়ে আমাদের কর্মীদের ওপর এভাবে অত্যাচার করছে”।সব মিলিয়ে আবারও উতপ্ত রাজ্য রাজনীতির হটস্পট কেন্দ্র নন্দীগ্রাম। যদিও যেখানে যেখানে গোলমাল হচ্ছে সেখানে কেন্দ্রীয় বাহিনী(Central Force) নিয়ে রুট মার্চ করছে নন্দীগ্রাম থানার পুলিশ।নন্দীগ্রামের স্পর্শকাতর এলাকা গুলিতে ভোটের আগের দিন সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনী টহল দেওয়া শুরু করেছে। পায়ে হেঁটে রুট মার্চের পাশাপাশি মোটরসাইকেলে চেপেও গ্রামের প্রত্যন্তর এলাকা গুলিতে ঘুরে বেড়াচ্ছে কেন্দ্রীয় বাহিনী। বুথগুলিকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?