‘১০ হাজার ভোট ডাউন দেব’, কার্যালয়ে বসেই দলীয় প্রার্থীকে হারানোর ছক তৃণমূল নেতার

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই বঙ্গে প্রথম দফার নির্বাচন। যত সময় এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এবার ভোটের মুখে মালদহের হরিশচন্দ্রপুরে তৃণমূলের অন্দরে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। শাসক দলের নেতা সঞ্জীব গুপ্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠতেই দ্রুত পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। ভাইরাল হওয়া এক মোবাইল কথোপকথনের ভিডিয়োকে কেন্দ্র করে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ, দলীয় কার্যালয়ে বসেই ফোনে তৃণমূলকে হারানোর ছক কষছিলেন তিনি। এই ভিডিয়ো সামনে আসতেই দলীয় নেতৃত্বের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভোটের মাত্র একদিন আগে এমন ঘটনার জেরে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে শাসক শিবির।

আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল মালদহের হরিশ্চন্দ্রপুরের বিদায়ী বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেনকে টিকিট দেয়নি। তার বদলে টিকিট দেওয়া হয়েছে বিজেপি থেকে আসা মতিবুর রহমানকে। শাসক দলের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হন দলের একাংশ। সেই আবহেই ভাইরাল হয়েছে হরিশ্চন্দ্রপুরের তৃণমূল অঞ্চল সভাপতি সঞ্জীবের মোবাইল কথোপকথনের ভিডিয়ো। যে ভিডিওতে সঞ্জীব গুপ্তকে বলতে শোনা গিয়েছে, ‘‘টোটাল সিস্টেম অফ করা আছে। দৌলতপুরের প্রধান অনিলের কাছে যান না। কোনও বুথে তৃণমূল কাজ করছে না।” এর পরেই তাঁকে বলতে শোনা যায়, “নরেন্দ্রপুরে চেষ্টা করছি তৃণমূলকে তৃতীয় স্থানে নিয়ে যাওয়ার। হরিশ্চন্দ্রপুরেও তৃণমূল ‘থার্ড পজিশনে’ যাবে। আমি কথা দিচ্ছি, হরিশ্চন্দ্রপুরে ১০ হাজার ভোট ‘ডাউন’ দেব।’’ যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে ডিজিটাল।

আরও পড়ুন: ভোটের আগের দিন উত্তপ্ত নন্দীগ্রাম, তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর, রুট মার্চ শুরু

জেলা সভাপতি আব্দুর রহিম বক্সীর নির্দেশ মেনে ওই তৃণমূল নেতাকে বরখাস্ত করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, দীর্ঘ দিন ধরে দলবিরোধী কার্যকলাপে যুক্ত ছিলেন হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের  অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্ত । তাঁর কার্যকলাপে দলীয় শৃঙ্খলা ও সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সব দিক বিবেচনা করেই তাঁকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। থাকছে না তাঁর প্রাথমিক সদস্যপদও। সব মিলিয়ে, ভোটের আগে হরিশ্চন্দ্রপুরে নতুন করে ভোট নিয়ে উত্তাপ ছড়িয়েছে। শেষ মুহূর্তে এই ধরনের বিতর্ক নির্বাচনের ফলাফলে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?