দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিধানসভা নির্বাচনে ১০ প্রার্থী নিরক্ষর, ৬৮ জন শুধু নিজের নাম লিখতে পারেন

নিজস্ব প্রতিনিধি:‌ রাত পোহালেই প্রথম দফার ভোট বাংলায়। আর তার আগে এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। যা শুনলে অবাক হওয়ার চেয়ে চোখ কপালে উঠবে। এমনকী হাসতে হাসতে পেটে খিল ধরতেও পারে। কারণ এই বিধানসভা নির্বাচনে অর্থাৎ প্রথম দফার ভোটে কতজন প্রার্থী শিক্ষিত আর কতজন শুধু সই করতে জানেন সেই তথ্য সামনে এসেছে। সবাই যে এমনই তা নয়। এখানে উচ্চশিক্ষিতও আছে। তবে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে জানা গিয়েছে, অনেকেই আছেন যাঁরা নিজেদের নিরক্ষর বলে দাবি করেছেন। অথচ তাঁরা ভোটে দাঁড়িয়েছেন।

এদিকে এই তথ্য সামনে নিয়ে এসেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। আর তা থেকে জানা যাচ্ছে, এমন অনেক প্রার্থী রয়েছেন যাঁরা পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা গড়িয়েছেন। অর্থাৎ পঞ্চম শ্রেণি পর্যন্ত বিদ্যে। কেউ আবার আছেন দ্বাদশ শ্রেণি পর্যন্ত এগিয়েছেন। স্নাতক এবং ডিপ্লোমাধারীও আছেন এবারের নির্বাচনে। তবে সব থেকে হাসির বিষয় হল, নিজেকে নিরক্ষর বলে ঘোষণা করে প্রার্থী হয়েছেন বেশ কয়েকজন। এদের মধ্যে কেউ যদি জেতেন তাহলে আইপিএস, আইএএস অফিসারদের মাথার উপর গিয়ে বসবেন। অর্থাৎ তিনি নির্বাচিত জনপ্রতিনিধি।

অন্যদিকে এমন প্রার্থী জিতলে বিধানসভায় প্রবেশের সুযোগ পাবেন। বিধানসভাকে আইসভা বলা হয়। সেখানে যে আইন প্রণয়ন হবে তাতে তিনি সম্মতিও দিতে পারেন আবার অসম্মতিও হতে পারেন। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন?‌ সেটা বুঝিয়ে বলতে পারবেন না। তাঁর রাজনৈতিক দল যেমন শিখিয়ে দেবে তেমন বলবেন। এবার দেখা যাক যোগ্যতা অনুযায়ী সংখ্যাটা কেমন। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের তথ্য অনুযায়ী, ১৩৫৪ জন প্রার্থী আছেন যাঁদের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। আর এটা তাঁরা স্বয়ং নির্বাচন কমিশনে হলফনামা দিয়ে জানিয়েছেন।

এছাড়া ১৪১৯ জন প্রার্থী রয়েছেন যাঁদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং তার উপরে। সেক্ষেত্রে সব ঠিকই আছে। কিন্তু আশ্চর্য হলেও এটাও বাস্তব ৪৯ জন প্রার্থী রয়েছেন যাঁদের শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমাধারী। আর ৬৮ জন আছেন যাঁদের শিক্ষাগত যোগ্যতা শুধুই অক্ষরজ্ঞান সম্পন্ন। অর্থাৎ নিজের নাম লিখতে পারেন শুধু। এদের মধ্যে কেউ জিতলে আইনসভায় যাবেন। আর তাঁর অধস্তন হিসাবে কাজ করবেন আইপিএস, আইএএস অফিসাররা। যা গণতন্ত্রের প্রেক্ষিতে সত্যই হাসির খোরাক। এখানেই শেষ নয়, এমন ৩০ জন প্রার্থী আছেন যাঁরা নিজেদের ‘‌নিরক্ষর’ বলে দাবি করেছেন নির্বাচনের হলফনামায়। ‌

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

ভোটের জন্য নেই বাস, আসানসোলে অটো-টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

ইভিএম মেশিন খচ্চরের পিঠে চাপিয়ে দার্জিলিংয়ের দুর্গম বুথে পৌঁছলেন ভোট কর্মীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ