ভোট দিয়েই মৃত্যু ভোটারের, কেশপুর বিধানসভার ঘটনায় শোকে গ্রামবাসী, তোপ শিউলির

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে প্রথম দফার ১৫২টি আসনে নির্বাচন। মোট ১৬টি জেলা এবং আসন ১৫২টি। আজ, বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে সমগ্র উত্তরবঙ্গ এবং গোটা জঙ্গলমহলের পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায়। আর আজই কেশপুর বিধানসভার দিঘা বুথে ভোট দিতে গিয়ে মৃত্যু হল ভোটারের। ভোট দিয়ে বেরিয়ে আসার পরই মারা গেলেন তিনি। প্রথম দফার ভোটে এটাই প্রথম মৃত্যুর খবর। আর দ্বিতীয় ঘটনা ঘটে পটাশপুরে। পটাশপুরের বামনবাড় জুনিয়ার হাইস্কুলের ২৩৪ নম্বর বুথেও ভোটারের মৃত্যুর খবর এসেছে। সূত্রের খবর, গরমে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে নৃপেন্দ্রনাথ দাস (৫৮) নামের এক ব্যক্তির।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন পড়ে যায়। আর আজ ভোট দিয়ে বেরিয়ে আসার পরই মারা গেলেন কেশপুরের ইসরাতন বিবি। বয়স ৫০। বাড়ি কেশপুরের সীমা গেরিয়াতে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—বিস্তীর্ণ ভৌগোলিক পরিসরে ছড়িয়ে থাকা সব আসনগুলিতে সকাল থেকেই ভোটারদের লাইন চোখে পড়ছে। আর তার মধ্যেই এমন ঘটনা সামনে আসে। ইসরাতনের স্বামী শেখ নবাব জান আলি বলেন, ‘আমাদের বাড়ি থেকে ভোটগ্রহণ কেন্দ্র তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে। প্রবল গরমের মধ্যে সেখানে গিয়ে লাইন দিতে হয়েছে অনেকক্ষণ। ভোট দিয়ে বেরিয়ে এসে আমার স্ত্রী হঠাৎ অসুস্থবোধ করেন এবং জ্ঞান হারান। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।’‌

অন্যদিকে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার এদিন তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। মোট ১,৪৭৮ জন প্রার্থী এই পর্বে লড়াইয়ে রয়েছেন। প্রায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। যা অতীতের তুলনায় নজিরবিহীন। কিন্তু এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে গ্রামবাসীর মধ্যে। ভোট দিতে গিয়ে গরমে মৃত্যুর ঘটনা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। এদিন সকালে তিনি ভোট দিতে যান দিঘা বুথে। এসআইআরে ইসরাতন বিবির স্বামীর নাম বাদ চলে গিয়েছে। এযা নিয়ে যথেষ্ট দুশ্চিন্তায় ছিল গোটা পরিবার। এবার সেখানে নেমে এল শোক।

এছাড়া মুর্শিদাবাদের রানীনগরের একটি বুথে বুথ জ‍্যাম করার অভিযোগ উঠেছে। তবে সকাল থেকে একাধিক জেলায় এবং তার অন্তর্গত নানা বুথে ইভিএম বিভ্রাটের অভিযোগ ওঠে। ইভিএম গোলমাল নিয়ে নানা অভিযোগ এলেও নির্বাচন কমিশনের তৎপরতা দেখা যায়নি বলেই অভিযোগ। তার মধ্যেই ভোট দিতে গিয়ে মৃত্যুর ঘটনা বাড়তি চিন্তায় ফেলেছে সকলকে। ইসরাতন বিবির বাড়িতে রয়েছেন তাঁর স্বামী শেখ নবাবজান আলি, দুই ছেলে এবং দুই মেয়ে। মৃত্যুর খবর পেয়েই এলাকার তৃণমূল প্রার্থী শিউলি সাহা মৃতের বাড়িতে যান এবং পরিবারকে সমবেদনা জানান। শিউলি সাহা বলেন, ‘এটা গণতন্ত্রের লজ্জা। ভোটের দিন এমন দেখতে হবে ভাবিনি। পরিবারের কারও নাম নেই, খুব টেনশনে ছিলেন। তিনি আজ ভোট দিয়ে মারা গেলেন। লজ্জা হোক জ্ঞানেশ কুমারের।’

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ